আমাদের এ সমাজটা এমন
যে সমাজের মানুষজন, জ্ঞান-বিজ্ঞান
চর্চার প্রয়োজন মনে করেনা তেমন।
অর্থছাড়া মানুষের জীবন যেন অর্থহীন
অশান্তির জলন্ত গহীন গহ্বরের মতোন
ভোগবাদই এ সমস্যার মূল কারণ ।
এ সমাজের শিক্ষিত-অশিক্ষিত
এমন লোকজন
যাই বলি না কেন –
বেশির ভাগ মানুষের চিন্তা-ভাবনার ধরন
প্রায় একই পরিবারের মতোন।
যিনি এ সমাজে অর্থবিত্তশালী, ধনবান
হোক না তিনি বিদুষী মূর্খ এক একজন
তবুও এ সমাজে আছে তার
মানমর্যাদা, মানসম্মান।
তাদের বেঁচে থাকার সংস্কৃতির ধরন
সামন্ত প্রভূদের বেঁচে থাকার মতোন।
আবার এ সমাজের অর্থবিত্তহীন মানুষজন
তিনি হোকনা এ সমাজের জ্ঞানী গুনীজন
এ সমাজে নেই তার কোন
মানমর্যাদা, মানসম্মান।
এ সমাজে তিনি বেঁচে থাকেন
যেন প্রজার মতোন।
তার জীবনাটা কাঁটে এমন
যেন পশুর চেয়েও অধম তিনি একজন।
এ সমাজে সকলের জন্য
সুখের সন্ধান করে
সুখের আশা করা যায় না।
অর্থ বিত্তহীনদের কাছে
শান্তির সোনার হরিণ
এ সমাজে ধরা দেয় না।



