যে কবিতা লেখা হয়নি, যে কবিতা হবেও না লেখা।
যে কবিতা এঁকে যাবে আদিগন্ত রংধনু রেখা।
যে কবিতা লেখা হয়। যে কবিতা লিখে ফেলি ছিঁড়ে।
অথবা যে কবিতারা মগজের চারপাশ ঘিরে—
গড়ে তোলে অদ্ভুত ছবি আর ভাবনার বিমূর্ত বলয়।
যে কবিতা হেরে যায় অথবা যে অর্জন করেছে বিজয়।
তাদের সবার সাথে আমারো লেখার কথা ছিলো।
কী লিখি, কী লিখবোনা? মুক্ত নাকি দেবো অন্তমিলও?
এত দ্বিধা, সংশয়— এতখানি দোলাচল পার হয়ে এসে—
তারপরও লেখা হয়। অথবা হয়না লেখা— শুধু আশ্লেষে
কিছুই লিখি না আর। পাতা জুড়ে না লেখারা ভাসে।
না বোঝারা, না ভাবারা, না জানারা ভিড় করে আসে।
যে কবিতা লেখা হয়। যে কবিতা লেখা হয়না, আর যে কবিতা
বাঁপাশের তীব্রতা ছেড়ে গিয়ে— হয়ে গেছে চির অপহৃতা।
তাদের সবার কথা। তাদের সবার মুখ, তাদের সবার দিকে ফিরে
এখনো কবিতা আসে। নিজেই নিজেকে ফেলে ছিঁড়ে।
নিজেই নিজেকে গড়ে। হাত, মুখ, চোখ আঁকে— দেয় অবয়ব।
হেঁটে আসে। ও কবিতা— এইবার নিজে নিজে হয়ে যা সরব।
……….
সবাইকে বাসি বিশ্ব কবিতা দিবসের শুভেচ্ছা…




The game selection is massive and everything loads so quickly. It is definitely one of the best online gaming spots I have found. nustargameonlinegame is awesome.
I love how fast the withdrawals are processed. No more waiting for days to get my winnings. Truly a professional service. pkcz777gamelogin
Really impressed with the security and transparency of this platform. It feels safe and the withdrawal process is seamless. Give idmpoasia88 a try
Quick access and no downtime. I appreciate the simplicity of the login process and the overall speed of the platform. kk77login is a winner.
Best place to spend your free time if you enjoy the thrill of the game. The login process is quick and secure. Try 55wwcombetlogin today.