আপনার অপেক্ষায় মগ্ন আমি
এ অপেক্ষা জন্ম দেয় বিবিধ ভাবনার।
আপনাকে প্রথম দেখার সেই
উজ্জ্বল আলোর ঝলকানির ঢেউ,
আমি আজও সামলে উঠতে পারিনি।
আপনাকে নিয়ে দেখা স্বপ্নেরা
কখনও কখনও ফুল হয়ে ফুটতে গিয়েও,
কলিতেই ঝড়ে যায় ঠুনকো কাঁচের পাত্রের উপমায়।
আপনার কথার মালাকে দক্ষ কারিগর ভেবে,
উচ্ছ্বাসে ভেসে যাই আমি।
আপনার কল্পকথার প্রহরগুলো আচ্ছন্ন করে,
আমার সারা দিনপঞ্জের চিত্রাবলীকে।
আপনার আকাশের শুভ্রতার বুকে খেলা করে,
আমার স্নিগ্ধ সমীরণ।
আপনার প্রলয়ঙ্কর ঝড়ের দোলায়,
দুলছে আমার মন আঙিনা।
আপনার বর্নালী রঙের বাহারি বৈচিত্র্যে,
নিজেকে সমর্পন করেছি একটু একটু করে।
আপনার অলখ্য চোখে চোখ রেখে
হারিয়ে গিয়েছি মাঝ সমুদ্রে।
আপনাকে আমার ছন্দে আবদ্ধ করব বলে,
আকন্ঠ ডুবিয়ে রেখেছি নিজেকে।
আপনার অপেক্ষায় মগ্ন হয়ে,
নীলাভ দ্যুতির আভায় উচ্ছ্বসিত হই আমি
আপনার অচেনা এক ঘোরের মাঝেই
বসবাস আমার।
আপনার ঘোরে অভিভূত হয়ে,
বিপন্ন করেছি নিজেকে।



