মনের অন্তঃজাল সূদুর নীহারিকা পর্যন্ত।
তাইতো মনের একটুও বিশ্রাম নেই।
প্রকৃতি চায় মন সুন্দর হোক
কিন্তু মন চায় বাস্তুভিটায় পড়ে থাকা কঙ্কাল।
তবুও প্রকৃতির খানিকটা অভিমান হয়,
অভিমান করতে হয়।
নইলে মানুষের মন সুন্দর করবে কি করে?
তাইতো-
আকাশে মেঘ করে, বিদ্যুৎ চমকায়,বৃষ্টি হয়,ঠান্ডা কনকনে বাতাসের হুহুকানিতে,
নদীর ডেউ ঝাপটিয়ে এসে পড়ে পদতলে!!
তখনই তার শীতল স্পর্শে কংক্রিটের মন হয় নরম।
চোখ যায় সমুদ্রের ডেউ খেলানো সূদুর নীহারিকা পর্যম্ত।
প্রকৃতির নাহ অভিমান নেই,
প্রকৃতি অভিমান করে থাকতে পারে নাহ!!
আমরা যে অভিমান দেখি ;
সে-টা শুধুই মোদের অভিমান দূর করার প্রতিঙ্গা।
আর আমরা তাদের উপর দার করিয়ে দেই
বাস্তুভিটার স্তুপে পিষে যাওয়া কঙ্কাল!!
যার দূর্গন্ধ একটা সময়-
মিশে প্রকৃতিকে করে অভিমানী।
আমরা মানুষগুলো আজও সেই পথেই হাটছি…!
এই মনের নিস্তার নেই, বিস্তার নেই,ক্লান্তি ও নেই।
সূদুর বয়ে চলছে বিরান পথে…!!
প্রকৃতির উপর মনের আস্তরণ | মুশফিকুর রহমান অনিক
গল্পকার
Leave a Comment



