মাঝে মধ্যে তোমাকে ইচ্ছে করেই স্বপ্নীলের কবিতা শোনাই;
যেনো তুমি বুঝতে পারো-
আমার প্রেমের গাঢ় আলাপন!
তুমি থাকলে ঠিকঠাক নিঃস্বাস নিতে সুবিধে হয়,
দশটার আগেই ঘুৃম ধরে,
বারোটার ট্রেন আসতে দু’টো বাজলেও বিরক্তি আসে না!
তুমি এসব জানো-
তবুও আজকাল দূরত্ব বাড়িয়ে প্রশান্তি নিয়ে ঘুমাও!
আসবার কথা বলে স্বপ্নেও আসোনা,
ভীষণ পৈশাচিক হৃদয় তোমার!
মধ্যরাতে আমার বাড়িতে চোর আসে,
প্রতিবেশী নেশাখোর ছেলেটা রোজ আমার নাম করে এমনভাবে চেঁচায়,
যেনো ওর নেশা করার পেছনে আমার হাত রয়েছে-
কয়েকজন মহিলা বসে কানাঘুঁষা করে,
এইসব দেখতে দেখতে কয়েকটা অপেক্ষায় থাকা বিকেল কেটে যায়!
তুমি থাকলে রাজ্যের সমস্ত কোলাহল এড়িয়ে শান্তিতে আড়াই ঘন্টা ঘুমাতাম!




স্বপ্নীলের কবিতা শোনাবেন আমাকে??
শোনাবো একদিন
স্বপ্নীলের কবিতা কেমন? শুনতে কি খুব মনোমুগ্ধকর??
হুমম,ব্যক্তিগত ভাবে স্বপ্নীলের কবিতা আমার ভালোই লাগে,তার মতো লেখার চেষ্টা করি অনেকটা
তুমি থাকলে রাজ্যের সমস্ত কোলাহল এড়িয়ে শান্তিতে আড়াই ঘন্টা ঘুমাতাম!
লাইনটা💔
অনেকদিন ঘুম হয়না ঠিকঠাক – সেটারই বহিঃপ্রকাশ
পুরো লেখাটাই দুর্দান্ত। শুধু পৈশাচিক উপমা নিয়ে একটু আপত্তি জানিয়ে গেলাম।
আপত্তিকর উপমা বটে,কিন্তু – যে দুঃখ দিয়ে আনন্দ পায়,তারে কি বলা যেতে পারে,আপনিই বলুন না?
স্বপ্নীলের কবিতা কি আপনার চেয়েও সুন্দর??
অবশ্যই…
অসাধারণ লেখা,বাহ😊
Thanks a lot.😊
উইপোকায় নতুন,অনেকের লেখাই পড়লাম,আপনার কবিতাটা বেশ।😊
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা! আমাদের উইপোকায় সকলেই খুব ভালো লেখে,আশাকরি পাশে থাকবেন!
আহা – মনোমুগ্ধকর
অসংখ্য ধন্যবাদ
কিছুই বলবো না,জাস্ট ওয়াও
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা
এত কষ্ট পেওনা
থাকলে তো কষ্ট পাইতাম না😔
বাহ,অসাধারণ লেখা
ধন্যবাদ আপনাকে
অসাধারণ গল্প
Thanks 👍✌️
Thanks everyone! 👍