বোধহয় – এটা শুধুই একটা দেশ, এখানে মানুষ নেই, মনুষ্যত্ব নেই, প্রেম নেই!
বিশ্বজুড়ে আজকাল রহমত বর্ষিত হলেও, এই দেশের কিছু ঘরে কান্না শোনা যায়!
এখানে কি আছে?
দারিদ্রতা আর কয়েকটা কুকুর ছাড়া?
যে শিশুটা উঠতে বসতে ভুলে যায় তেরো ঘরের নামতা, কঠিন কোনো অংক দিলে বোঝে না,
যার মস্তিষ্কে এখনো বাসা বাঁধে পুতুল খেলার পাটকাঠির ঘর!
সেই শিশুটিই এই দেশের খাদ্য –
আকর্ষণীয় ছোট্ট শরীরের ভাঁজে ভাঁজে কামুকতা যেনো উপছে পড়ে তার?
কুকুরগুলো দেখলে লোভ সামলাতে পারে না তাই,হামলে পড়ে, তৃপ্তি মেটায়,তারপর?
ফেলে রাখে- ধনীরা যেমন ফেলে দেয় ব্যবহার করার পর পুরনো টিস্যুর বাক্স!
এই দেশ একদিন মানুষ হোক, এই দেশ থেকে বিতাড়িত হোক সমস্ত কুকুর!
যে প্রজাপতিরা আজ তাদের চোখে অখাদ্য, অসময়ের তৃপ্ততা,
তারা একদিন ফুল হয়ে ফুটুক, এই দেশ একদিন মানুষ হোক!



