আমার গ্রীষ্মের শীতল বাতাসের পরশ তুমি।
তুমি বর্ষা দিনের ঝিরি হাওয়া,
আকাশ এর বুক চিরে ঝরে পরা জলরাশি তুমি।
তুমি শরৎ এর মেঘলা আকাশ,
নদীর তীরে ফুটে থাকা কাশফুল তুমি।
তুমি আমার হেমন্তের ধানের শীষের উপর বয়ে যাওয়া হিমেল হাওয়ার শিহরণ,
শীতের সকালের মিষ্টি রৌদ্রের ঝিলিক তুমি।
তুমি বসন্তে ফোঁটা ফুলের সুভাস,
দক্ষিণা সমীরের লাবন্য তুমি।
তুমি রাতের আকাশের চাঁদের পাশের প্রজ্জ্বলিত তাঁরা,
পূর্ণিমার চাঁদের জোছনা তুমি।
তুমি সমুদ্রের তীরে আছরে পড়া ঢেউ,
তীরে পড়ে থাকা ঝিনুক তুমি।
তুমি পাহাড়ের চূড়ায় আকাশে উড়ে যাওয়া মেঘ,
আমার গোধূলির সূর্য তুমি ।
তুমি আমার সন্ধ্যা আকাশের সন্ধ্যা তারা আর ভোরের আকাশের সুখতারা,
অন্ধকার রাতে জোনাকিদের মেলার অপরূপ সৌন্দর্য তুমি।
তুমি হাজার গোলাপের সৌরভ,
বিলের জলে ফুটে থাকা পদ্ম তুমি।
তুমি দূর আকাশে উড়ে যাওয়া এক দল শঙ্খচিল,
আমার স্পন্দিত হৃদয়ের কম্পন তুমি।
তুমি আমরা চলার পথে হঠাৎ থমকে দাঁড়ানোর কারণ,
আমার ভালোলাগা, ভালোবাসা সব অনুভূতিতে তুমি।




💖💖