কৃষ্ণকলি আমি তারেই বলি,
কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলাদিনে দেখেছিলেম মাঠে
কালো মেয়ের কালো হরিণ-চোখ।
ঘোমটা মাথায় ছিলনা তার মোটে,
মুক্তবেণী পিঠের ‘পরে লোটে।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।
ঘন মেঘে আঁধার হল দেখে
ডাকতেছিল শ্যামল দুটি গাই,
শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে
কুটির হতে ত্রস্ত এল তাই।
আকাশ-পানে হানি যুগল ভুরু
শুনলে বারেক মেঘের গুরুগুরু।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।
পূবে বাতাস এল হঠাত্ ধেয়ে,
ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ।
আলের ধারে দাঁড়িয়েছিলেম একা,
মাঠের মাঝে আর ছিল না কেউ।
আমার পানে দেখলে কিনা চেয়ে,
আমি জানি আর জানে সেই মেয়ে।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।
এমনি করে কাজল কালো মেঘ
জ্যৈষ্ঠমাসে আসে ঈশান কোণে।
এমনি করে কালো কোমল ছায়া
আষাঢ়মাসে নামে তমাল-বনে।
এমনি করে শ্রাবণ-রজনীতে
হঠাত্ খুশি ঘনিয়ে আসে চিতে।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।
কৃষ্ণকলি আমি তারেই বলি,
আর যা বলে বলুক অন্য লোক।
দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে
কালো মেয়ের কালো হরিণ-চোখ।
মাথার পরে দেয়নি তুলে বাস,
লজ্জা পাবার পায়নি অবকাশ।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।




Pretty straightforward and honest platform. No fake promises, just good games and decent wins. I will keep using ph59ph for a while.
The VIP perks here are actually worth it. I feel like a valued player and the special events are always exciting. Great job 2uuu88vip!
Great promotions for new members and the game selection is massive. I am really enjoying my time on vn43win.
[1192]786bd · অনলাইন ক্যাসিনো এবং স্লটস বাংলাদেশ · লগইন এবং রেজিস্ট্রেশন,অনলাইনে ক্যাসিনো গেম খেলার জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হলো 786bd। এখানে লগইন এবং রেজিস্ট্রেশন করুন, ক্যাটাগরি অনুযায়ী গেমগুলো দেখুন এবং প্রয়োজনীয় তথ্যের জন্য FAQ চেক করুন। visit: 786bd
This place has a great vibe and the game selection is top notch. I love the daily rewards and the community feel of the platform. Join the fun at jilibaycasino
The app version is a game changer. I can play on the go without any hassle and the loading times are super quick. Give sg7772app a try if you like convenience.