ছোটবেলা থেকেই যে স্বপ্ন দেখেছি আমি,
সেই স্বপ্ন আজও পূরণ হয়নি।
ছোটবেলা থেকেই যে গান গেয়েছি আমি,
সেই গানের সুর আজও মিলেনি।
আজ পর্যন্ত সখিনার ঘরে-
পৌঁছায়নি মুক্তি,
জরিনা দেখাতে পারেনা-
আজও স্বাধীনতার শক্তি।
আজও নির্বিচারে ধর্ষিতা হচ্ছে,
হাজার-হাজার তনু।
আজও রাস্তা থেকে নিখোঁজ হচ্ছে-
কতনা রহিমা ভানু।
যুগ-যুগ ধরে যেসব কৃষক,
আমাদের মুখে দিয়েছে অন্ন।
তাদের শিশুরা আজ অনাহারী,
ঘরটাও যে খাদ্য শূন্য।
এদেশের নেতারা দেশের সম্পদ-
করছে কালো বাজারি।
ওরা কি শুনতে পায়না?
গরীবদের আহাজারি।
মন্ত্রীর পকেট পূর্ণ করতে,
এদেশের ভান্ডার শূন্য।
ওরা কি একবারও ভাবেনা,
এই দেশ-জনতার জন্য।
এদেশে আজও একটা অমানুষ গড়তে,
কোটি টাকা করে খরচ।
অথচ একবেলা খেলে যে দু’বেলা পায়না,
তার জন্য নেই কারো গরজ।
যেই স্বাধীনতা চেয়েছি আমি,
আজও তা পাইনি।
শোষকেরা আজও পতাকা তলে,
সেখানে মোদের স্থান হয়নি।
মুখোশধারী ঐ ভন্ডের দলেরা আজও,
আমাদের মৃত্যুতে খায় বিরিয়ানি।
আদর্শে মোদের এতোটা আঘাত হবে,
কখনও কল্পনাও করিনি।
হে বাংলার বীর সন্তানেরা,
জেগে ওঠো আবার।
মুখোশধারী ঐ শয়তানদের,
দাও আবার ধিক্কার।




❤️❤️
ধন্যবাদ! আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান। আরও ভালো কন্টেন্ট উপস্থাপন করার জন্য আমরা সচেষ্ট থাকব।
ধন্যবাদ! আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান।
❤❤❤❤
ধন্যবাদ! আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান।