কোথাও যাওয়ার তাড়া নেই- তবুও আজকাল খুব ভোরে ঘুম ভাঙে!
পাখিদের ডাক সুমধূর লাগে-
শীত যাই যাই এমন একটা সময়ে ইচ্ছে হয়, হাত পা ছড়িয়ে চাতালে রোদ মেখে বসে থাকি!
তোমাকে দেখার অভ্যাস কেটে গেছে কিছু টা,
আজকাল ভোর হলে আর ফোনকলে ঘুম ভাঙেনা,
বাইরে কোথাও মোরগের ডাকেই যেনো নেমে আসে সকাল!
ঝাল ঝাল কোনো কিছুই আমাকে টানতো না কখনো,
অথচ – এখন নিয়ম করে রোজ কড়া লিকারের আদা চা খাওয়া হয়!
বিস্তারিত কোনো সংবাদ মাথায় ঘুরপাক খায় অনেকক্ষণ,
তোমাকে বলার অভ্যাসটা পুরনো-
তবুও, কিছু টা সময় একা একাই কথা বলি,যেনো সামনেই তুমি!
কোনো এক সময়ে সংবাদপত্র পড়তে খুব বোর লাগতো,
অথচ – আজকাল নিয়ম করে চোখ বুলাই রোজকার সংবাদে!
আমার থেকে কিছুটা কম দুঃখ নিয়ে একটা নিঃসঙ্গ পায়রা উড়ে যায়!
তোমাকে পাবো পাবো বলে দুঃস্বপ্নে রাত কেটে যায়,
পরিপূর্ণ ঘুমে রাত কাটে না আর!
তুমিও তেমন- অবলা প্রাণীর চাহনি দেখলেই বুঝতে পারো,তার ক্ষুধা পেয়েছে,
অথচ – অবলা মনে তোমার প্রেম ভিক্ষা চাইলে তাড়িয়ে দাও পাশের বাড়ির বেড়ালের মতো!




I have tried many sites but this one stands out for its reliability. Fast withdrawals and great odds. Trust kr789win