মহিব,
তোমার জন্য এই বসন্তে দু’টো পলাশ বেশি ফুটুক!
এই যে, তুমি আমার সমস্ত ভালোবাসা সুক্ষ্ম হাসিতে উপেক্ষা করে হেঁটে যাও প্রতিদিন,
এর জন্য সরকার তোমায় নোবেল এর মতো মহামুল্যবান কোন পুরষ্কারে ভূষিত করুক!
সত্যি বলতে- ভয়ংকর রকমের ভালোবাসা দু পায়ে মাড়িয়ে সামনে হেঁটে যাওয়ার মতো দুঃসাহস সবার থাকে না!
তুমি যেহেতু পেরেছো, নিশ্চয়ই তোমার দ্বারা হিটলারের দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয় নিশ্চিত!
জানো মহিব? মাঝে মধ্যে মনে হয়,সম্ভবত আমি ভুল সময়ে জন্মগ্রহণ করেছি,
নয়তো ভুলক্রমে তোমাকে চেয়ে ফেলেছি,
জীবনের সমস্ত চাওয়া আমার ভুল,
তোমার দোষ দেয়ার সাধ্যি আমার নেই, তুমি তোমার জায়গায় স্থির,
হয়তো আমার মতো কেউ কোনো ভাবেই তোমার পাশে দাঁড়ানোর যোগ্য নয় বলেই এড়িয়ে গেলে?
তবুও তোমাকে চেয়ে রাত দিন দুঃখ উপভোগ করার প্রাপ্য শাস্তি আমাকে দেয়া হোক!
আজকাল বড্ড তোমাকে দেখতে ইচ্ছে করে, তুমি আসবে না জেনেও অপেক্ষার বসন্ত ফুরায় না,
এটা কি কোনো অসুখ?
হতেই পারে, ভয়ংকর কোনো অসুখের চাইতেও,অপেক্ষার অসুখ মারাত্মক!
চাইলেও দেখতে পারবো না জেনেই তোমাকে লিখতে বসলাম!
বাইরে প্রকৃতি বড্ড বিষন্ন, ঘরে আমার মন,
তোমাকে দেখার অমোঘ তৃষ্ণা নিয়ে একদিন ফুরিয়ে যাবে আমার জীবন!
ইতি
তোমারই
পলাশ ফুলের মতো একজন প্রেমিকা




বাহ্
ধন্যবাদ
অসাধারণ লেখা আপনার
ধন্যবাদ