কথা ফুরিয়েছে বলে অন্ধকার আমার ভীষণ প্রিয় এটা যেমন সত্যি, অন্ধকারে স্মৃতিগুলো ভীষণ পীড়া দেয় এটাও সত্যি।নির্জনতা এড়িয়ে একাকিত্বকে আপন করে নেওয়া’টা বড়োই কঠিন সাধ্য ব্যাপার।
কথা বলার মানুষগুলো হারিয়ে গেলে যতটা না কস্ট লাগে তার থেকে কস্ট লাগে হঠাৎ কথা বলা বন্ধ করে দিলে।অনুভব হয় মানুষটা আছে,কিন্তু আমি তার কন্ঠ স্বর আমি শুনতে পারছি না। হারিয়ে যাওয়া মানুষের স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা যায়।কথা ফুরিয়ে যাওয়া মানুষটা কথা না বললে সেটাকে বেঁচে থাকা বলে কিনা সত্যি জানা নেই।
এই কথায় তীব্র মায়া থাকে,ভীষণ মায়া। ঠিক জাগতিক বৃদ্ধা বটবৃক্ষের ইস্টশনের মতন।ঠায় দায়িয়ে থাকলেও অপেক্ষারা ক্লান্ত হয় না।
এই কথারা একটু একটু করে মায়া সৃষ্টি করে।এরা হচ্ছে মুসাফির মতন।এদের কোন বিজোন ঘর নেই।নেই কোন ঠিকানা। তাদের কথা গুলো হয় হয় ভীষণ দাম’ই।যখনই শুনতে যাই তখনই তারা আপন করে নেয়।খুব আপন!!
সত্যি বলতে কথা ফুরালে যে কথা থাকে শুনবার জন্য দ্বিতীয় মানুষটি খোঁজা সত্যিই খুব কঠিন। আমি পাই নি বলে আমার অপেক্ষারা আজ বড্ড ক্লান্ত। “আমার কথা ফুরিয়েছে বলে তাই আমি আলো থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছি ভীষণ দূরে। অন্ধকারকে আমার ভীষণ আপন লাগে।তবুও আমি একটা স্নিগ্ধতার অপেক্ষা করি। এই অপেক্ষাটা বোধহয় আমাকে ভীষণ পোড়াবে”!!



