প্রিয়তমেষু…
পৃথিবী সুস্থ হলে একদিন চিঠি লিখো— আমাকে ছেড়ে ভালো না থাকার চিঠি!
আমার জন্য অনুভূতির বিষাদে অন্তর পোড়া চিঠি!
পৃথিবীতে এখন ধূলো জমে আছে– হাওয়ায় মিশে আছে বিষাক্ত গ্যাস!
পাখিরা এখন আর আকাশ ভালোবাসে না, হাওয়ায় ডানা মেলতে ভয় পায়…
দেখছো না? আগে যেমন দেখা মিলতো- কাক, দোয়েল কিংবা শালিকের এখন আর তেমন দেখা যায় না তাদের!
মানুষ গুলোও যেমন কেমন হয়ে যাচ্ছে…
কারো রাত দুপুরে বিষন্নতা, কারো সাথে লেপ্টে থাকে টাফনিল কারো মাইগ্রেন কিংবা এলার্জি তো আছেই!
বড্ড অসহনীয় পরিবেশ তৈরি হচ্ছে চারদিকে!
মানুষ গুলো আজকাল কাকের মতো… একটু অভিমানেই ডানা ঝাপটায় পরোপারে!
যদি কোনোদিন ঘোষণা করা হয়; এই শহরে আত্মহত্যা নিষিদ্ধ, যদি পৃথিবীর আদালতে রায় হয় এই মহাপাপের মৃত্যুদন্ডের… তবে একদিন ফিরে এসো!
তোমাকে নিয়ে পৌঁছে যাবো— শহর ছেড়ে পরাণপুর!
ইতি…
তোমারই প্রিয়তাহ!



