শোনো– ঐসব পরজন্ম বলে কিছু হয়না…
তাই বলছি, ভালোবাসলে এখুনি বাসো!
যারা বলে না? পরের জন্মে ভালোবাসবো!
আশ্বাস দেয়- অপেক্ষায় রাখে,তারা মুলত ধোঁকাবাজ!
জন্ম তো একটাই মানুষের!
এই জন্মেই মানুষ বাঁচে, কেউ দীর্ঘদিন কিংবা কেউ অল্প দিন!
তাই বেচে থাকার এই জন্মে অবহেলা করে পরের জন্মে ভালোবাসবার কোন মিথ্যে আশ্বাস দাও?
এইসব মিথ্যে প্রতিশ্রুতিতে বিশ্বাসী নই আমি!
সত্যিই যদি পরের জন্ম বলে কিছু থাকতো!
তবে- এই জন্মে মানুষ একে অপরের সাথে বৃদ্ধ হওয়ার আক্ষেপ পুষে রাখতো নাহ…
তাই বলছি-
পরের জন্ম আসলে অস্তিত্বহীন!
তাই তোমারে পাওয়ার আক্ষেপ নিয়ে ভুল জন্মে বিশ্বাস করে অপেক্ষা করার কোনো মানে হয় না!
যদি ভালোবাসো…
তাহলে এখুনি আসো! একসাথে আরও কয়েকটা বর্ষা বেচে থাকি!
যদি ভালোবাসো- তবে বিশ্বাস করো,
মৃত্যুতেই সমাপ্তি এই জন্মের!




আসলেই পরের জন্ম বলতে কিছু নেই