ময়ূর তো আটকে রয় না তার চরণে,
ময়ূরকে স্মরণ করা হয় মনোরম পালকের জন্য।
ময়ূরকে সৃষ্টিকর্তা দিয়েছেন নান্দনিক উপকরণ,
শুধু চরণের রং দিয়েছেন কালো—
বলেই আজ তুচ্ছ চরণের উপরেই সাজে
গুচ্ছ গুচ্ছ নান্দনিক পালকের সুর।
ময়ূরকে চরণের কারণেই
বলা হয় না নিখুঁত।
মানুষ, তুমি কেন দেহের রং বিবেচনা করবে?
মানুষ, তোমার রং যদি হয় কালো,
তার উপর ফুটিয়ে তোলো গুণের আলো।
বরং মানুষ তোমার রং নয়,
গুণকেই খুঁজে বেড়ায়।
যদি সাদা রঙেই বাড়ত আসল মূল্য,
তাহলে সর্বকালের শীর্ষে থাকত দুধের দাম।
রং তো আবারন শুধু মুখোশের মতো গড়া।
এই রং যদি হতো নিখুঁত বলার কারণ,
তাহলে কাক কে ও নিখুঁত পাখি বলা হতো না।
তুমি কালো বলে নিজের সাথে করো না গোসা,
হৃদয়ের ভেতর সঞ্চয় কর নিখুঁত হওয়ার আশা।
আশা যদি বাস্তবায়ন করতে পারো,
তবে সাদা-কালো নিয়ে আর শোনা যাবে না
লোকমুখে ট্রল করার পংক্তি।



