নদীর ঘাটের কাছে
নৌকো বাঁধা আছে
নাইতে যখন যাই, দেখি সে
জলের ঢেউয়ে নাচে।
আজ গিয়ে সেইখানে
দেখি দূরের পানে
মাঝ নদীতে নৌকা, কোথায়
চলে ভাঁটার টানে।
জানিনা কোন দেশে
পৌঁছে যাবে শেষে,
সেখানেতে কেমন মানুষ
থাকে কেমন বেশে।
থাকি ঘরের কোণে,
সাধ জাগে মোর মনে,
অমনি করে যাই ভেসে, ভাই,
নতুন নগর বনে।
দূর সাগরের পাড়ে,
জলের ধারে ধারে,
নারিকেলের বনগুলি সব
দাঁড়িয়ে সারে সারে।
পাহাড়-চূড়া সাজে
নীল আকাশের মাঝে,
বরফ ভেঙ্গে ডিঙ্গিয়ে যাওয়া
কেউ তা পারে না-যে।
কোন সে বনের তলে
নতুন ফুলে ফলে
নতুন নতুন পশু কত
বেড়ায় দলে দলে।
কত রাতের শেষে
নৌকো যে যায় ভেসে।
বাবা কেন আপিসে যায়,
যায় না নতুন দেশে?




Finally found a reliable link that actually works without any glitches. The interface is very user friendly for Filipinos. Highly recommend pkjililink
Quick access and no hassle with the account setup. It’s rare to find such a user-friendly site these days. Glad I found yy567login.