কেমন আশ্চর্য মানুষ আমরা?
সুখের সময় পাশে থাকি
সুখেই কেবল পাশে রাখি!
দুঃখকে আবরন ভাবি
তাইতো দুঃখ নিজেই রাখি!
শূন্য উদরে সুরম্য পথে চলেছি যখন
উদ্ভাসিত চোখে অনবদ্য প্রহর কাটিয়েছি তখন!
প্রকৃতি জানে কত ভারী ছিলো রুদ্ধশ্বাস সেই বায়ু
প্রকৃতির মাঝেই বিদ্যমান থাকবে চিরকাল তার আয়ু!
কেমন আশ্চর্য মানুষ আমরা?
সর্বোত্তম মহিমাময় মানুষকে দেখাই
দীর্ঘদিনের অশ্রু দুটো চোখেই বয়ে বেড়াই!
দুঃখ ভুলে আপন মনে বাঁচতে শেখাই
সকল দুঃখ পুষে আবার শোকের মাঝে নিজেই হারাই!!
সুখ-দুঃখের পরিক্রমায় হেরে গেছি বারবার
তবুও দুঃখ নিয়েই হৃদয় হয়েছে দিবারাত্রি ছারখার!
শোকার্ত হয়ে আজও কাঁদিতেছে নিরবধি
সেই স্রোতের টানেই বয়ে চলে শোকের নদী!
কেমন আশ্চর্য মানুষ আমরা?
সুখের সময় যত্নে রাখি প্রসন্ন আশ্রয়ে
দুঃখের সময় দৃষ্টি রাখি ভয়ার্ত বিস্ময়ে!
নিজেকে নিত্য সাজাই পরিতৃপ্ত আত্মসমর্পণে
অঙ্কিত বিচিত্র স্মৃতি যত্নে রাখি নিটোল দর্পনে!




খুব সুন্দর কবিতা