ধন্য-ধন্য ধন্য আমি পেয়েছি মাহে রমজান।
রমজানের ওই আগমনে সু-সজ্জায় সজ্জিত গ্রাম ও শহর।
রমজানে রাখবো রোজা করিবো না পাপ
এই প্রতিশ্রুতি করে লক্ষ, কোটি মুসলিম পাখির ঝাঁক।
বছর ঘুরে প্রভু নিয়ে এলো ফজিলতের মাস।
যার মধ্যে রয়েছে রহমত,মাগফিরাত ও নাজাত।
প্রভু তোমার কাছে ফজিলতের মাসটি বারে বারে চাই।
জিন্দা বাসি রমজান মাস কে বিদায় দিলেও,
কবর বাসি রমজান মাসে কে বিদায় নাহি দেয়।
রমজানের সারা মাসে কবর বাসি মুক্ত থাকে।
রমজান শেষে কবর বাসি পাপের খাঁচায় বন্দী পরে।
রমজানের উসিলাতে পুরো মুসলিম জাতি,
মহান আল্লাহর কাছে ক্ষমার তজবি জপে।
প্রভু তুমি রমজানের উসিলাতে ক্ষমা করে দিয় মুসলিম জাতি কে।
রবের কাছে মোনাজাতে বারে বারে চাইবো রমজান।
জীবনের শেষ দিনটা হয় যেন মাহে রমজান।
মাহে রমজান | সাইফুল ইসলাম
2 কমেন্টস




মাশাআল্লাহ অনেক সুন্দর কবিতা
দীর্ঘ আয়ু ও সুস্থতা কামনা করছি 🌺🌺🌺