By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
উইপোকাউইপোকাউইপোকা
  • Home
    • Home 2
    • Home 3Hot
    • Home 4
    • Home 5New
  • Politics
    Politics
    Politics is the art of looking for trouble, finding it everywhere, diagnosing it incorrectly and applying the wrong remedies.
    Show More
    Top News
    b10
    It’s Final: 12 Names on The 2025 Ballot for President, 9 for VP
    5 years ago
    v14
    8 Mistakes That Will RUIN Your Weekend Trips Plan
    5 years ago
    v31
    10 Places You Can’t Miss If It’s Your First Time in European
    5 years ago
    Latest News
    It’s Final: 12 Names on The 2025 Ballot for President, 9 for VP
    5 years ago
    National Day Rally 2023: Sacrifice, Effort Needed to Preserve Harmony
    5 years ago
    10 Places You Can’t Miss If It’s Your First Time in European
    5 years ago
    8 Mistakes That Will RUIN Your Weekend Trips Plan
    5 years ago
  • Technology
    TechnologyShow More
    b21
    Buying a Car Will Soon be Like Buying a Phone, Why Your Next Car Could be an EV
    g24
    6
    Hands-On With the iPhone 13, Pro, Max, and Mini
    5 years ago
    t33
    Explained: What are Smart Glasses and How Do It Work?
    5 years ago
    t24
    Apple VS Samsung– Can a Good Smartwatch Save Your Life?
    5 years ago
    t102
    Corsair HS80 RGB Wireless Gaming Headset Review
  • Posts
    • Post Layouts
      • Standard 1
      • Standard 2
      • Standard 3
      • Standard 4
      • Standard 5
      • Standard 6
      • Standard 7
      • No Featured
    • Gallery Layouts
      • Layout 1
      • Layout 2
      • layout 3
    • Video Layouts
      • Layout 1
      • Layout 2
      • Layout 3
      • Layout 4
    • Audio Layouts
      • Layout 1
      • Layout 2
      • Layout 3
    • Post Sidebar
      • Right Sidebar
      • Left Sidebar
    • Review
      • Stars
      • Scores
      • User Rating
    • Content Features
      • Highlight Shares
      • Inline Mailchimp
      • Print Post
      • Inline Related
      • Source/Via Tag
      • Reading Indicator
      • Content Size Resizer
    • Table of Contents
      • Full Width
      • Left Side
    • Sponsored Post
  • Pages
    • Search Page
    • 404 Page
Reading: ইঁদুরের ভোজ | রবীন্দ্রনাথ ঠাকুর
‎
Notification Show More
Font ResizerAa
উইপোকাউইপোকা
Font ResizerAa
  • Economics
  • শিল্প-সাহিত্য
  • Politics
  • ক্যারিয়ার
  • Pursuits
  • বিনোদন
  • Business
  • ইনফো বাংলা
  • বিজ্ঞান
  • লাইফস্টাইল
  • Technology
  • টিপস এন্ড ট্রিক্স
  • ফ্যাশন
  • বিজনেস বুক
  • রিভিউ
  • নোটিশ
  • অন্যান্য
  • Pages
    • Home
    • Blog Index
    • Contact Us
    • Search Page
    • 404 Page
  • Home
    • Home 1
    • Home 2
    • Home 3
    • Home 4
    • Home 5
  • Personalized
    • My Feed
    • My Saves
    • My Interests
    • History
  • Demos
  • Categories
    • Technology
    • Business
    • Pursuits
    • ফ্যাশন
    • Economics
    • Politics
    • বিজ্ঞান
    • Wellness
  • ক্যাটাগরি
    • শিল্প-সাহিত্য
    • ক্যারিয়ার
    • বিনোদন
    • ইনফো বাংলা
    • লাইফস্টাইল
    • টিপস এন্ড ট্রিক্স
    • নোটিশ
    • বিজনেস বুক
    • রিভিউ
    • অন্যান্য
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
গল্পউপন্যাসশিল্প-সাহিত্য

ইঁদুরের ভোজ | রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর
Last updated: ২৪ মে, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ
রবীন্দ্রনাথ ঠাকুর
1 year ago
‎
‎

ছেলেরা বললে, ভারি অন্যায়, আমরা নতুন পণ্ডিতের কাছে কিছুতেই পড়ব না৷

নতুন পণ্ডিতমশায় যিনি আসছেন তাঁর নাম কালীকুমার তর্কালঙ্কার৷

ছুটির পরে ছেলেরা রেলগাড়িতে যে যার বাড়ি থেকে ফিরে আসছে ইস্কুলে৷ ওদের মধ্যে একজন রসিক ছেলে কালাে কুমড়াের বলিদান বলে একটা ছড়া বানিয়েছে, সেইটে সকলে মিলে চীৎকার শব্দে আওড়াচ্ছে। এমন সময় আড়খােলা ইস্টেশন থেকে গাড়িতে উঠলেন একজন বুড়াে ভদ্রলােক৷ সঙ্গে আছে তাঁর কথায় মােড়া বিছানা৷ ন্যাকড়া দিয়ে মুখ বন্ধ করা দু-তিনটে হাঁড়ি, একটা টিনের ট্রাঙ্ক, আর কিছু পুটুলি৷ একটা ষণ্ডাগােছের ছেলে, তাকে ডাকে সবাই বিচকুন ব’লে, সে চেঁচিয়ে উঠল– এখানে জায়গা হবে না বুড্ঢা, যাও দুসরা গাড়িতে৷ |

বুড়াে বললেন, বড়াে ভিড়, কোথাও জায়গা নেই, আমি এই কোণটুকুতে থাকব, তােমাদের কোনাে অসুবিধা হবে না৷ ব’লে ওদের বেঞ্চি ছেড়ে দিয়ে নিজে এক কোণে মেঝের উপর বিছানা পেতে বসলেন৷ ছেলেদের জিজ্ঞাসা করলেন, বাবা, তােমরা কোথায় যাচ্ছ, কী করতে৷ বিচকুন বলে উঠল, শ্রাদ্ধ করতে৷ বুড়াে জিজ্ঞাসা করলেন, কার শ্রাদ্ধ ? উত্তরে শুনলেন, কালাে কুমড়াে টাটকা লঙ্কার। ছেলেগুলাে সব সুর করে চেচিয়ে উঠল–কালাে কুমড়াে টাটকা লঙ্কা দেখিয়ে দেব লববাডঙ্কা৷ আসানসােলে গাড়ি এসে থামল, বুড়াে মানুষটি নেমে গেলেন, সেখানে স্নান করে নেবেন৷ স্নান সেরে গাড়িতে ফিরতেই বিচকুন বললে, এ গাড়িতে থাকবেন না মশায়৷ কেন বলাে তাে ভারি ইঁদুরের উৎপাত৷ ইঁদুরের ? সে কী কথা৷ দেখুন-না আপনার ঐ হাঁড়ির মধ্যে ঢুকে কী কাণ্ড করেছিল৷

ভদ্রোলােক দেখলেন তাঁর যে হাঁড়িতে কদমা ছিল সে হাঁড়ি ফাঁকা৷ আর যেটাতে ছিল খইচুর তার একটা দানাও বাকি নেই৷

বিচকুন বললে, আর আপনার ন্যাকড়াতে কী একটা বাঁধা ছিল সেটা সুদ্ধ নিয়ে দৌড় দিয়েছে৷

সেটাতে ছিল ওঁর বাগানের গুটি-পাঁচেক পাকা আম৷

ভদ্রলােক একটু হেসে বললেন, আহা, ইঁদুরের অত্যন্ত ক্ষিদে পেয়েছে দেখছি।

বিচকুন বললে, না না, ও জাতটাই ওরকম, ক্ষিদে না পেলেও খায়৷

ছেলেগুলাে চীৎকার করে হেসে উঠল, বললে, হাঁ মশায়, আরাে থাকলে আরাে খেত।

ভদ্রলােক বললেন, ভুল হয়েছে, গাড়িতে এত উঁদুর একসঙ্গে যাবে জানলে আরাে কিছু আনতুম৷

এত উৎপাতেও বুড়াে রাগ করলে না দেখে ছেলেরা দমে গেল– রাগলে মজা হত৷

বর্ধমানে এসে গাড়ি থামল। ঘন্টাখানেক থামবে৷ অন্য লাইনে গাড়ি বদল করতে হবে। ভদ্রলােকটি বললেন, বাবা, এবারে তােমাদের কষ্ট দেব না, অন্য কামরায় জায়গা হবে৷

না না, সে হবে না, আমাদের গাড়িতেই উঠতে হবে। আপনার পুটুলিতে যদি কিছু বাকি থাকে আমরা সবাই মিলে পাহারা দেব, কিছুই নষ্ট হবে না৷

ভদ্রলােক বললেন, আচ্ছা বাবা, তােমরা গাড়িতে ওঠো, আমি আসছি৷

ছেলেরা তাে উঠল গাড়িতে৷ একটু বাদেই মিঠাইওয়ালার ঠেলাগাড়ি ওদের কামরার সামনে এসে দাঁড়ালাে, সেইসঙ্গে ভদ্রলােক।

এক-এক ঠোঙা এক-একজনের হাতে দিয়ে বললেন, এবারে ইঁদুরের ভােজে অনটন হবে না৷

ছেলেগুলাে হুরে ব’লে লাফালাফি করতে লাগল৷ আমের ঝুড়ি নিয়ে আমওয়ালা এল — ভােজে আমও বাদ গেল না৷

ছেলেরা তাঁকে বললে, আপনি কী করতে কোথায় যাচ্ছেন বলুন৷

তিনি বললেন, আমি কাজ খুঁজতে চলেছি, যেখানে কাজ পাব সেখানেই নেবে পড়ব৷

ওরা জিজ্ঞাসা করলে, কী কাজ আপনি করেন ? তিনি বললেন, আমি টুলাে পণ্ডিত, সংস্কৃত পড়াই৷

ওরা সবাই হাততালি দিয়ে উঠল ; বললে, তা হলে আমাদের ইস্কুলে আসুন৷ তােমাদের কর্তারা আমাকে রাখবেন কেন ?

রাখতেই হবে৷ কালাে কুমড়াে টাটকা লঙ্কাকে আমরা পাড়ায় ঢুকতেই দেব না।

মুশকিলে ফেললে দেখছি! যদি সেক্রেটারিবাবু আমাকে পছন্দ না করেন ? পছন্দ করতেই হবে– না করলে আমরা সবাই ইস্কুল ছেড়ে চলে যাব। আচ্ছা বাবা, তােমরা আমাকে তবে নিয়ে চলাে৷

গাড়ি এসে পৌঁছল স্টেশনে। সেখানে স্বয়ং সেক্রেটারিবাবু উপস্থিত৷ বৃদ্ধ লােকটিকে দেখে বললেন, আসুন, আসুন তর্কালঙ্কার মশায়! আপনার বাসা প্রস্তুত আছে৷

ব’লে পায়ের ধুলাে নিয়ে প্রণাম করলেন৷

You Might Also Like

দুই বিঘা জমি | রবীন্দ্রনাথ ঠাকুর

অসংসারী প্রেম | সুমাইয়া মুস্তাফা

অবহেলাতে পরগাছাও বেঁচে থাকে | রুদ্র মুহম্মদ জাহিদুল

তিয়াসা | মুশফিকুর রহমান অনিক

প্রেমের অপর নাম আত্মসমর্পণ | সুমাইয়া মুস্তাফা

TAGGED:কবিতারবীন্দ্রনাথ ঠাকুর
শেয়ার করুন
Facebook Email Print
পূর্ববর্তী পোস্ট জন্মভূমি | রবীন্দ্রনাথ ঠাকুর
পরবর্তী পোস্ট পোস্টমাস্টার | রবীন্দ্রনাথ ঠাকুর
3 কমেন্টস
  • yoyoslot says:
    ২৪ আগস্ট, ২০২৬ at ৭:৩২ পূর্বাহ্ণ

    The game selection is top notch and the graphics are crisp. It is honestly such a vibe playing on yoyoslot after a long day of work.

    Reply
  • bdkkk786 says:
    ২৯ আগস্ট, ২০২৬ at ১২:৫৫ পূর্বাহ্ণ

    Finally found a platform that doesn’t lag during peak hours. The interface is clean and easy to navigate. Highly recommend bdkkk786 for anyone looking for a reliable spot.

    Reply
  • luckygameallapk says:
    ১৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১:৩৩ অপরাহ্ণ

    Finally found a place where all the APKs are updated and work perfectly. The installation was a breeze and the games run without any lag. Highly recommend luckygameallapk

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Join Us!
Subscribe to our newsletter and never miss our latest news, podcasts etc..
[mc4wp_form]
Zero spam, Unsubscribe at any time.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up