তোমার সাথে কথার মালা গাথঁবো বলে এক ঝুড়ি কথা কুড়িয়ে রেখেছি,
তোমার সাথে হাঁটব বলে আজও পথের ধারে থমকে দাঁড়িয়ে আছি,
তোমার সাথে বহুদূরে চলে যাওয়ার বাসনায় বসে আছি স্টেশনের এক কোণে,
তোমায় নিজের করে আগলে রাখবো বলে একটা ছোট্ট কুটির সাজিয়েছি এ মনে,
তোমায় নিয়ে ভিজবো বলে এখনো আমার শহরের বুক জুড়ে বৃষ্টি ঝড়ে নি,
তোমার থেকে ফুল নেব বলে বহুকাল ফুলের সুভাস নেয়া হয়নি,
তোমার চিত্র আঁকব বলে হৃদয় ক্যনভাস এখনো রেখেছি বর্ণহীন,
তোমায় নিয়ে লেখব বলে ডায়রিটাও এক কোণে পরে আছে শব্দবিহীন,
তোমার একান্তই তোমার হওয়ার আশায় আপন করেছি একাকিত্বকে,
তোমার সাথে পূর্ণতার স্বাদ নেব বলে শূন্যতার সাগরে ভাসিয়েছে নিজেকে,
তোমায় নয়ন ভরে দেখবো বলে অন্য কোনো দিকে আর তাকাই নি,
তোমায় ভালোবাসি বলব বলব বলে আজও বলা হয়ে ওঠেনি,
তোমার সাথে রাতের আকাশের জোৎস্না দেখাব বলে আকাশের পানে তাকাতে ভুলে গেছি,
তোমার হাত ধরে তেপান্তর পাড়ি দেব বলে আমি আজও তেপান্তরের পারেই বসে আছি।
তোমায় নিয়ে কত শত ইচ্ছেই না বুনেছি,
স্বযত্নে সব ইচ্ছেদের হৃদয়ে আগলে রেখেছি।
তোমায় ঘিরে সব ইচ্ছেদের উড়িয়েছি তোমার ঠিকানায়,
তুমি রঙ্গীন ইচ্ছে ফানুস সাজিয়ে দিও আমার আঙ্গিনায়।
ইচ্ছে ফানুস | মায়েদা জাহান মৌ
নিজেকে নিজের মতো গুছিয়ে নিলেই জীবন সুন্দর।
1 Comment




সুন্দর 🥀