সমস্ত রাস্তা জুড়ে বরণের পাপড়ির মত ছড়িয়ে
ছিলো ভালোবাসা। কখনো এড়িয়ে গেছে
নজর। কখনো স্পর্ধাই হয়নি তুলে রাখার। ঈর্ষা
আর সন্দেহের কুয়াশা— আটকে দিয়েছে দৃষ্টি।
অথচ যে রূপোলী অন্তর্লীন সুর ছুঁতে গিয়ে ছুটে
গিয়েছি দিগন্তের দিকে— ক্রমাগত আমাকে
দাঁড় করিয়ে রেখে মরীচিকার মত পালিয়ে
গেছে— অন্য এক দৃষ্টিগ্রাহ্য সীমানায়।




চমৎকার
💝