যে-দিন আমি হারিয়ে যাবো চির বিদায়ের পথে
শহুরে রাস্তা কিংবা সবুজ শ্যামল গ্রাম থেকে
সেদিন আমায় ডাকবে কী?
পলাশের ডালে বসে থাকা পাখি
না-কি আমিও অযতনে হারিয়ে যাবো
যেমন করে হারিয়ে যায়
মাঝ সমুদ্র থেকে ভেসে আসা উর্মিমালা
তীরে পৌছতেই!
যে-দিন আমি ঘুমিয়ে যাবো চির নিদ্রায়
ভোরের শিশির কিংবা গোধূলীর দেশ থেকে
সেদিন আমার স্পর্শ অনুভব করবে কী?
সবুজ শ্যামল বনের ওপর লেপ্টে থাকা কুয়াশার দল
না-কি অপ্রয়োজনে আমিও হারিয়ে যাবো
যেমন করে হারিয়ে যায়
সূর্যের আলো পেতেই শিশির বিন্দু!
এই মা মাটির আলো ছায়া
দোয়েল শালিক মাছরাঙা
আমায় কী মনে রাখবে
মনে রাখবে কী শিমুল বন
এই বাংলার ধূলা বালির সাথে
আমারো পদচিহ্ন লেপ্টে আছে
আমি জন্মেছি বাংলায়
আমি বাংলা মায়ের সন্তান।




চমৎকার
[2783]olymp casino লগইন ও অ্যাপ ডাউনলোড | বিকাশ ডিপোজিট ও স্লট গেম,olymp casino লগইন করে অনলাইন স্লট গেম খেলার নিয়ম জানুন। বিকাশ দিয়ে ক্যাসিনো ডিপোজিট করে লাইভ ক্যাসিনো বোনাস অফার বুঝে নিন। আজই জয়েন করুন। visit: olymp casino