ফুলের কাঁটার মতোন তীক্ষ্ণ
মানুষের বাস্তব জীবন বিপন্ন
এধরণের কাঁটা বিপদের কারণ
কাঁটা উপরে ফেলা প্রয়োজন
জীবনকে করিতে হয় বিপদভঞ্জন ।
নিকশ কালো অন্ধকারে
কখনো প্রেমের ফুল ফোটে না
তুমি যদি ফুলের মনোহর জগতে
ভ্রমন করিতে চাও
প্রেম, আনন্দ, সৌন্দর্যের
বাগানে চলে যাও।
ফুলের কোমলতা
ফুলের নীরবতা
জীবনে আনে মধুরতা ।
ফুলের পাপড়িতে
মিশে আছে প্রকৃতির সৌন্দর্যতা ।
ফুলের ভেতর সৌরভ পাওয়া
হৃদয়ে দোলা দেয় শান্তির হাওয়া
ফুলের গন্ধে মুগ্ধ হয়ে যায় মন
পরিপূর্ণ হয় তখন নতুন জীবন ।
ফুলের মতোন
যদি হয় মানুষের জীবন
প্রতিটি মুহুর্তে রাঙিয়ে তোলে মন
হৃদয়ে সুখ শান্তির বয়ে যায় প্লাবন ।




সুন্দর