~ শুভ্র
~ হুম বল
~ রাতের আকাশে কখনো তারা খসা দেখেছিস?
~ হুম, কেন?
~ তারা খসার মতো আপন প্রিয় মানুষটাও যদি ঝরে যায় জীবন থেকে! তবে বেঁচে থাকার অনুভূতি কেমন হয় জানিস?
~ কেমন হয়?
~ স্তব্ধ হয়ে থেমে যায় তা নয়! প্রবাহমান নদীর মত হাজারো কষ্ট বুকে লুকিয়ে নীরবে বয়ে চলে। বেঁচে থেকেও মৃত্যু যাকে বলে!
~ সে জীবনের মূল্য কী! যে জীবনে প্রিয়জন থাকে না!
~ মূল্য বলতে এটুকুই, প্রিয় মানুষটাকে দূর থেকে হলেও সুখে থাকতে দেখা।
~ আচ্ছা নীল
~ হুম, বল
~ মানুষ মানুষকে কখনো ভুলে যেতে পারে? যেমন করে ভুলে যায় বছর শেষে পুরনো ক্যালেন্ডারের কথা?
~ মানুষ মানুষকে ভুলতে পারে কি-না জানি না! তবে কারো প্রতি মায়া জন্মালে তা কোন দিনও ভুলতে পারে না।স্মৃতির চাদরে জড়িয়ে থাকে প্রিয় মানুষের জন্য পুষে রাখা স্মৃতিটুকু!
~ আমার জন্য সে মায়াটা কী আজও বেঁচে আছে তোর?
~ বেঁচে আছে, স্মৃতির চাদরে জড়িয়ে! বেঁচে থেকেও মৃত্যু যাকে বলে।




ভালোবাসা রইলো 🌸🌸
ভালোবাসা রইলো