দীঘি শান্ত ও সুনসান–
তুমি সামলে কোরো স্নান;
যেন ছলকে না যায় জল।
এত দুরন্ত, অস্থির!
ঢেউ ছড়িয়ে গেল, ধীর;
শুনি হাওয়ায় কোলাহল।
কী যে তীব্র মিষ্টি ভুল!
তোমার বাজছে কানের দুল;
সুরে ভেজাচ্ছে টুংটাং।
মেখে ব্যাকুল বৃষ্টি রাত;
জড়ায় নগ্ন কোমল হাত;
পাড়া ঘুমিয়ে- সুনসান।
দীঘি শান্ত অচঞ্চল;
এত দস্যিপনা- ছল;
তাও আঁকছি প্রিয় নাম।
তোমার টেক্কা- ইস্কাবন;
আমার মেঘলা মেঘলা মন-
শুধু হরতনের গোলাম।
বাকি, বিক্রি-বাট্টা, ঋণ;
এমন অঝোর বৃষ্টি-দিন:
হাসি দু’ঠোঁটে- পিঙ্গল।
আমার মন খারাপের রাত;
তোমার একলা ভেজা ছাত;
দেখো, ছলকে না যায় জল।




অসাধারণ ছন্দ
ধন্যবাদ
Kinokrad offers an extensive collection of movies and TV series across various genres, all available for free streaming in high-definition quality. The user-friendly interface and organized categorization make it easy to find and enjoy both classic and latest releases. It’s a go-to platform for entertainment enthusiasts seeking diverse content without any subscription hassles.
অসাধারণ
Just a quick note to say how much I enjoy my gaming sessions here. It feels like the site actually listens to my preferences and serves up exactly what I crave. I always leave with a smile and a full wallet. Discover the magic at arbesson
777King, feeling lucky! Let’s hit these jackpots. Solid design, smooth gameplay. Worth checking out 777king.
Downloading the app was completely painless and I was playing my favorite video slots in under two minutes. The chat rooms are so welcoming that I actually made a few regular play partners from other regions. I like that the interface stays clean without endless pop ups or confusing menus. Everything runs smoothly when you visit clubapkhipclub