যদি ছেড়েই যাওয়ার হয়? তবে- একবারেই ছেড়ে চলে যাও,
আবারও ফিরে আসতে পারো,এমন অনিশ্চিয়তায় রেখে দূরত্ব বাড়ানোর মানে কি?
আমি কাকের মতোন দীর্ঘদিন মনে ক্ষোভ পুষে রাখতে পারি,কিন্তু মানুষ নয়!
ছেড়ে চলে গেলে আমি মরে যেতে পারি, বাদ দাও এইসব উদ্ভট চিন্তা ভাবনা,
এই শহরে খাবারের অভাবে পাখি মরে, নদী শুকিয়ে গেলে অসহায় পড়ে সমস্ত মাছেরা,
কিন্তু মানুষের অভাবে মানুষ মরে না আজকাল, মরলেও তার দৃষ্টান্ত খুবই স্বল্প!
যদি ছেড়েই যাওয়ার হয়? তবে- একেবারেই ছেড়ে চলে যাও,
ঋতু বদলানোর চিরন্তন সত্যের মতোন মন পাল্টায় মানুষের,
এতে আশ্চর্য হওয়ার কিছু নেই!
বরং তুমি আশ্চর্য হতে পারো এইটা দেখে, পাখিদেরও নাকি আজকাল অভিমান হয়,
দুঃখ পেলে বেড়ালটাও একপাশে বসে থাকে চুপচাপ!
তুমি চলে গেলেও আমি বেঁচেই থাকবো,যতদিন চাইবেন মাবুদ ,
এতে অতো আশ্চর্য হওয়ার কিছু নেই;
বরং তুমি সাবধানে পাড়ি দিও সন্ধ্যেকালের খেয়া!




কী দারুণ লেখা!
Thanks Vaiya
ছেড়ে গেলে ফিরে না আসাই উত্তম,কারণ যে ছেড়ে যায়,ফিরে আসলেও সে আর আগের মতো থাকে না।
হ্যা,ঠিক বলেছেন একদম
চমৎকার একটি কবিতা। মুগ্ধ হলাম।