আমি তো শুরু থেকেই একটা ঠিকঠাক প্রেমের
গল্প লিখতে চেয়েছি। কাহিনী, চরিত্র, আবহ গুছিয়ে
নিয়েছি আঙুলে। এরপর শুধু ছোট্ট একটা গতির
ঝড়। আঙুলের ডগা থেকে, কলমের নিব বেয়ে
মসৃণ ছন্দে ছড়িয়ে পড়বে আমার গল্প- কাগজে
ক্যানভাসে। কীবোর্ডের ইলেক্ট্রন বেয়ে ছড়িয়ে যাবে
ইথারের পাণ্ডুলিপিতে। আমি তো শুরু থেকেই
একেবারে শুরু থেকেই একটা জমজমাট প্রেমের
গল্প লিখতে চেয়েছি। কাহিনী, আবহ, চরিত্র সবই
ঠিক ছিলো। শুধু মাঝপথে ছিনতাই হয়ে গেল- গল্পটাই।



