স্বাধীন বাংলার নাগরিক আমি
স্বাধীনতা হারিয়েছি আজ
অনার্স,মাস্টার্স সনদ পেয়েও
পাইনা কোনো রকমের কাজ।
সংসারে পিতা অক্ষম প্রায়
মায়ের হয়েছে অসুখ
এই বাংলার প্রতিটি ঘরে ঘরে
আমি এক পরিচিত মুখ।
ছোট বোনটা কলেজে যায়
ইন্টারেতে পড়ে
হাজার রকমের আহ্লাদ-বায়না
আমার কাছেই করে।
ছোট ভাই খুবই ছোট
বছর দুই-তিন হবে
শিশু তাই বলতে পারেনা মুখে
ফুটবল কিনে দিবি কবে?
আরও কত প্রিয়দের ভরসা
বন্ধু মহলের ভালোবাসা ঘিরে
সবাই আসে কিছু পাবে বলে
বিমুখ হয়ে যাচ্ছে ফিরে।
যেখানে যোগ্যতা হার মেনে যায়
ঘুষের টাকার কাছে
ওদেরতো আছে মন্ত্রী,মামু-খালু
যোগ্যতা ছাড়া আমার কি আছে?
একথা শুধু আমার একার নয়
বাংলার সকল বেকারদের কথা
যেখানে আজ অভিশপ্ত মোরা
কেউ দেখেনা হৃদয়ের ব্যথা।



