কিছু কিছু গল্পে জীবন খুব বিচ্ছিরি;
এই যেমন ধরো,তোমার আর আমার গল্পটা!
আমাদের প্রণয় হইলো,দীর্ঘদিন একসাথে থাকা হইলো,
একই পথের রেশ ধরে কিছুদিন হাটা হইলো,
মুঠোফোনের এপাস ওপাস জুড়ে কথারা ঝর তুললো!
রাতদিন এক কইরা,দুইজনরে দুইজনার চাওয়া হইলো!
কিন্তু শেষ অবধি আর একসাথে পরিণয় হইলো না!
পথের শেষ প্রান্তে গিয়ে আমাদের পথ ভিন্ন হইয়া গেলো!
দুইজনের গল্প ভাগ হয়ে আলাদা দুইজন মানুষ যুক্ত হইলো!
বলোতো; আমাদের এই গল্পে জীবনের সৌন্দর্য কোথায়?
আসলে,সব গল্পে জীবনের পরিসমাপ্তি সৌন্দর্যময় হয় না!
কিছু কিছু গল্পে জীবন আসলেই ভয়ংকর রকমের বিচ্ছিরি!



