বিষন্নতার চাদরে মুড়িয়েছি নিজেকে।
পৃথিবীর মোহ ভুলে করেছিলাম আপন তাকে।
পুড়িয়েছি নিজেকে প্রেম ফানুসের আগুনে।
হারিয়েছি আমি আমাকে ফেলে আসা ফাগুনে।
অমৃতের পাত্রে দৃষ্টি রেখে করেছিলাম বিষ পান।
আপন করতে গিয়ে তাকে, নিঃসঙ্গতাকে করেছি আহ্বান।
শূন্যতার আড়ালে চিরকাল খুঁজে গেছি পূর্ণতা।
অথচ আমার প্রতি ছিলো তার শুধুই অপারগতা।
তাকে বানিয়েছিলাম হৃদয় আকাশের চাঁদ,
সে দিয়েছে আমাকে অপ্রাপ্তির তিক্ত বিস্বাদ।
আমি তো চেয়েছিলাম শুধু গুরুত্ব,
আর সে বাড়িয়ে দিয়েছে অফুরন্ত দূরত্ব।
তার প্রেমে পরেছিলাম আমি বরং বার।
অবহেলার আগুনে পুড়ে আজ আমি ছারখার।
নিজেকে আমি লুটিয়েছিলাম তার তরে।
সে আমাকে উড়িয়েছে অকাল বৈশাখীর ঝড়ে।
আমি তো দিয়েছিলাম তারে বিশুদ্ধ প্রেম প্রণয়।
অথচ তার সবটুকু ছিল নিখুঁত অভিনয়।
তাকে জড়াতে চেয়েছিলাম বাহুডোরে,
সে ঠেলে দিয়েছে আমায় নিকোশ কালো আঁধারে।



