“আসতে পারি স্যার?”____(স্নিগ্ধা)
“হ্যা, আসুন মিস. স্নিগ্ধা। আপনাদের অপেক্ষাতেই ছিলাম।”____(আইদ)
(স্নিগ্ধার নাম শুনে আদিবের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে।)
“বিশ্বাস করেন স্যার, আমি কিছু করি নি। সব দোষ ওর। দয়া করে আমাকে উগান্ডা পাঠাবেন না। প্লিজ স্যার! আমি উগান্ডা যেতে চাই না। উগান্ডার ছেলেরা দেখতে সুন্দর না। আমার সন্তানরা সব কালো হবে। এই অবিচার করবেন না প্লিজ!”_____(অফিয়া)
(সিয়াম পানি খাচ্ছিল। আফিয়ার কথা শুনে হাসতে গিয়ে তার মুখ থেকে সব পানি পরে যায়।)
“কি বলছেন এসব? আপনার শরীর ঠিক আছে? আমি কেনো আপনাকে উগান্ডা পাঠাবো?”___(আইদ)
“কেনো আবার আপনার এই দুই বন্ধু আমাদের নামে নালিশ করছে তাই। আমি কিন্তু সত্যি কিছু করি নি।”___(আফিয়া)
“ওরা কেনো নালিশ করবে আপনাদের নামে? কী এমন করেছেন আপনারা?”___(আইদ)
“ওনারা আমাদের নামে নালিশ করেন নি? তো আমাদের আপনি কেনো ডেকেছেন?”____(আফিয়া)
“নাহ। নালিশ কেনো করবে আমি তো সেটাই বুঝলাম না? আর আমি তো ডেকেছি অন্য কারণে।”_____(আইদ)
“আইদ তুই প্রবাদটা শুনিস নি? পাগলে কি না কয় আর ছাগলে কিনা খায়। এসব পাগলের কথা মাথায় নিতে নাই।”_____(সিয়াম)
“বুঝলাম না। তোরা কি সব বলছিস? তোর মাথাও কি গেছে?”____(আইদ)
“স্যার, আপনি আফিয়ার কথায় কিছু মনে করবেন না। ও কখন কি বলে তার ঠিক নেই। আপনি বলুন কেনো ডেকেছেন?”____(স্নিগ্ধা)
“বলছি। তার আগে পরিচিত হন। এরা আমার বন্ধু আদিব চৌধুরী আর সিয়াম। ওদেরকে নিশ্চয়ই চিনেন।”_____(আইদ)
“চিনি না আবার। দিনকানা বসের রাতকানা পি.এ.(ফিস ফিস করে)।”____(আফিয়া)
“আপনি কি কিছু বললেন মিস. আফিয়া?”___(আইদ)
“কই? কিছু বলিনি তো স্যার।”____(আফিয়া)
” বুঝলি আইদ, তোর সহকর্মীরা আমাদের খুব ভালো করে চিনে। তাই না মিস. স্নিগ্ধা?”_____(আদিব)
(এই বলে আদিব চেয়ার ঘুরিয়ে স্নিগ্ধার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়।)
“যাক। তোরা একে অপরকে যখন চিনিস তো আর কি বলব। তো আপনাদের যে কারণে ডাকা, আমার ভাই মাহিদ আমাদের অফিসে জয়েন করেছেন সাংবাদিক হিসেবে। সেটা তো আপনারা জানেন। সে আপনাদেরকে ওর সহকর্মী হিসেবে বেছে নিয়েছে। ও এই শহরে নতুন। আশা করি আপনারা ওকে সব বিষয়ে সাহায্য করবেন।”____(আইদ)
“অবশ্যই স্যার। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো।”_____(স্নিগ্ধা)
“আমি আপনাদের বেছে নিয়েছি আপনাদের রিপোর্ট দেখে। আমার মনে হয়েছে আপনারা অনেক সাহসী। আশা করি আমাকে সবরকম সাহায্য করবেন আপনারা। আর লাঞ্চের পর আমার সাথে দেখা করবেন।”____(মাহিদ)
“ওকে স্যার। এখন তবে আমরা আসি।”____(স্নিগ্ধা)
(এই বলে স্নিগ্ধা আর আফিয়া চলে যায়। আর আদিব স্নিগ্ধার যাওয়ার দিকে অপলকে তাকিয়ে থাকে।)
“প্রায় দুই যুগ পর তোমাকে দেখছি আমার হৃদয় হারিনি। তুমি আমার কাছে থেকেও কতটা দূরে। তোমাকে ছুঁয়ে দেখার অধিকার আমার নেই। কিন্তু চিন্তা করো না খুব শীঘ্রই এ দূরত্ব মিটিয়ে দেব (মনে মনে)।”____(আদিব)
“কি এতো ভাবছিস?”____(সিয়াম)
“তুই খুব ভালো করেই জানিস আমি কি ভাবছি।”____(আদিব)
“তুই এখনো ওরে ভালোবাসিস? যার কারণে তোর…।”_____(সিয়াম)
“চুপ। একদম চুপ। অতীতকে বর্তমানে টানিস না। সে ছিল আছে আর থাকবে চিরকাল। আর এসব বলবি না। “_____(আদিব)
লেখক : মায়েদা জাহান মৌ
ই-মেইল : mayedajahanm@gmail.com



