ঝড়ে যাওয়া পাতার মতো, ঝড়ে গেছি
ভেবেছিলাম কুড়িয়ে নিবে
মায়াবী জালে বন্দী করে রাখবে সারাটি জীবন!
কিন্তু, ভুলেই গিয়েছিলাম
অবহেলিত পাতা কে কুড়িয়ে নেয়!
কে-বা আপন করে দুঃখ পুষে রাখে?
তোমার দেয়া ক্ষত গুলো
হৃদয় গহীনে খুব যতনে সাজিয়ে রেখেছি
ভুল করে হলেও ফিরিয়ে নিবে বলে
কিন্তু, ভুলেই গিয়েছিলাম
ফেলে দেয়া ফুল কে ফিরিয়ে নেয়
কে-বা আপন করে বইয়ের ভাঁজে রাখে?
আমাদের দূরত্ব আজ লক্ষ কোটি মাইল
তবু অপেক্ষায় প্রদীপ জ্বেলে রেখেছি
মাঝ রাতে ঘুম ভাঙলে চাঁদের আলোয়ে ডাকবে বলে
কিন্তু, ভুলেই গিয়েছিলাম
ছেড়ে যাওয়া হাত কে জড়িয়ে নেয়
কে-বা আপন করে নামটি ধরে ডাকে?



