সেই ভোরের বেলায়
যে ভোর কেটেছিল
শুধুই তোমার হেলায়।
কত যতনে দেখিয়েছিলাম তোমায়
ধরনীর ঐ অপরূপ সমাহার
বলেছিলাম এ জনমে দেখা পাইবো কি আর।
তুমি শুধু চেয়েছিলে সুদূর সম্মুখ পানে
বলেছিলে কখনোই ফিরে তাকাবোনা তোমার পিছু টানে
সারাদিন আমি তোমারে রাখি
মনের মাঝেতে মজিয়া।
তবে কি আমায় করুণা করে হলেও
লবে না তুমি ধরণী তলে খুঁজিয়া।
সকল বিষাদের বেদনা ভুলে
একটি বার দাও মনের দ্বারটি খুলে।
আজকে তুমি কোথায় বলো
কোন দ্বারে আছো দাড়িয়ে
এভাবেই কি মনের গহিন থেকেও যাবো আমি হারিয়ে।
চলো না দুজন যাই পায়ে পায়ে এগিয়ে
ঐ অন্ধকার থাকুক না আমাদের তরে পিছিয়ে।



