তোমাকে পাওয়ার অপেক্ষায়
জীবনের সমস্ত সময়কে বিসর্জন দিয়েছি
তিলে তিলে তোমাকে যতোই ভুলতে চেয়েছি
ততো বেশি ভালোবেসে ফেলেছি!
তৃষ্ণার্ত কাক যেমন একফোঁটা পানির অপেক্ষায়
হাজারো পথ অতিক্রম করে
তোমার সাথে একটু কথা বলার জন্য
আমার ভেতরটাও ঠিক
তেমনি হাহাকার করে!
তোমার একটা কথা শুনলেই
সমস্ত রাগ-অভিমান, অনুরাগ-বেদন ব্যথা
সব অনায়াসেই ভুলে যেতাম আমি
তুমি ছিলে আমার অন্তরাত্মা জুড়ে!
ঝড়ে কবলিত পাল ছেঁড়া তরী যেমন দিশেহারা হয়ে যায়
তুমি চলে যাবার পর
আমিও ঠিক ততটাই এলোমেলো হয়ে গেছি
নিজেকে এখন আর খুঁজে পাই না
হারিয়ে ফেলেছি তেপান্তরের পথে!
দিন শেষে এখনো সন্ধ্যা নামে
রাত শেষে নামে দিন
পৃথিবীর সব ভালোবাসা হার মেনে যায়
একটা প্রহর কাটে না তুমি হীন!
তোমাকে পাওয়ার অপেক্ষায় আছি
আদৌও জানিনা তোমাকে পাবো কি-না
গতিশীল এ পৃথিবীতে
প্রকৃতিকে যেখানে ধরে রাখা যায় না
সেখানে তোমাকে ধরে রাখতে চাওয়াটা, নেহাৎ বোকামি!



