আপনার বিয়োগে আমার করণীয় কি বলুন?
আমি তো আর হেলাল হাফিজ নই,
লিখে ফেলবো দিস্তা দিস্তা কবিতা
বিরহকে কাব্যিক ভাষায় তুলে ধরবো বিশ্ববাসীর কাছে।
আমি না হয় সবটা সয়ে যাবো, আর বয়ে বেড়াবো আপনার বিয়োগের বেদনা।
আমি বড়জোর আপনাকে মনে পড়তেই পুরনো ডায়রির ধুলো জমা পৃষ্ঠার মাঝে হারিয়ে ফেলতে পারি নিজেকে।
অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারি আপনার প্রতিচ্ছবির দিকে।
নিমেষেই কয়েকটা প্রহর কাটিয়ে দিতে পারি আপনাকে নিয়ে ভাবনার জগতে।
এছাড়া আর কি করতে পারি আমি আপনার বিয়োগে?
যেই কাঠগোলাপ আমার ডায়রির ভাঁজে ছিলো
সেটাকে নতুন করে পুরনো প্রেমের সাক্ষী বানাতে পারি
যেই বেলি আমার বড্ড শখের ছিলো
সেই বেলিকে কখনো খোপায় স্থান নাও দিতে পারি।
চিরচেনা শহরে আমাদের প্রিয় জায়গা থেকে
আমি নিজেকে দূরে সরিয়ে রাখতে পারি।
এছাড়া আর কি করতে পারি আমি আপনার বিয়োগে?
নিজেকে কখনো আয়নার মুখোমুখি নাও করতে পারি
প্রতিবিম্ব হিসেবে আপনার ছবি ভেসে ওঠার ভয়ে।
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আপনার স্মৃতিচারণ করতে পারি,
কেবল নিজেকে মানসিক ভারসাম্যহীন মানবী মনে করায়।
জীবন জুড়ে বিষাদ বয়ে বেড়াতে পারি
আপনার অসম্পূর্ণ প্রেমের প্রেমিকা হয়ে।
এছাড়া আর কি করতে পারি আমি আপনার বিয়োগে?
এ শহরে অসংখ্য প্রানহীন মানুষ আছে
যারা ভালোবেসে ঠাই পাইনি প্রিয় মানুষের হৃদয়ে,
তারা সারাটা জীবন কাটিয়ে দিয়েছে ভালোবাসা হীনতায়।
শুধু লেখার মাঝে ফুটিয়ে তুলতে পারেনি বলে, কেউ কোনদিন জানতে পারেনি
তাদের জীবনের অসমাপ্ত এই অধ্যায়।
কেউ কেউ শুধু সয়ে যায়, আর বয়ে বেড়ায় এই বিচ্ছেদের দাবানল
একদিন নীরবে নিভৃতে পারি জমায় খোদার কাছে,
আপনার বিয়োগে আমিও হয়তো শীঘ্রই আরশের মালিকের কাছে পৌঁছে যাবো।
হাজারো আক্ষেপ বুকে ধারন করে
আমার অভিযোগের শিরোনাম হবে_____
আপনি ভালোলাগাকে ভালেবাসা বলে চালিয়ে দিয়েছেন।




অসাধারণ
This place has a great vibe and the bonuses are actually fair. I had a few questions and the support team sorted me out quickly. Love playing on phjili979
The VIP treatment here is legit. I feel valued as a player and the exclusive offers are amazing. Join vnxd888vip
Finally found a site that doesn’t lag during peak hours. The game selection is impressive and the support team is actually helpful. Great experience so far with vnvs888.