১৪ই ডিসেম্বর
কত কোল হয়েছে খালি
শূন্য কত ঘর।
বাবা হারা শিশুর কান্না আর
মায়ের বুকের হাহাকার,
বাড়ি ফেরেননি মুনীর চৌধুরী
শহিদুল্লাহ কায়সার।
রায়বাজারের বধ্যভূমি আর
মিরপুর ভরা লাশে,
অবিভাবক হারিয়ে দিশেহারা বাঙালি
পল্লব জলে ভাসে।
হারিয়েছে জাতি শিক্ষাবিদ, দার্শনিক
রাজনীতিবিদ ও ডাক্তার,
শ্রদ্ধাভরে তাই স্মরণ করি
১৪ই ডিসেম্বর।



