এক দেশে এক রাজা ছিল
ঘুরতে গেলো বনে,
হরিণ শিকারের কথা
পরে ছিল তার মনে।
পূর্বের বেলা পশ্চিমে যায়
হরিণ কোথায় নাই,
খুজঁতে খুঁজতে রাজার
সাথে ক্লান্ত সবাই।
চাল চুলো দাউর-কুটো
আনছে আঁটি আঁটি,
খেতে বসে দেখল রাজা
আনেনি নুনের বাটি।
রাজা মশাই হুকুম দিল
এক প্রজার তরে,
জলদি ছুটো অশ্ব নিয়ে
গায়েঁর কোন ঘরে।
যেখানে পাবে মূল্য দিয়ে
কিনে আনবে নুন,
বিনামূল্যে আনলে কিন্তু
করব তেমায় খুন।
এক বুড়ির ঘর থেকে
নুন এনে দিলে,
পেট ভরে খায় সবাই
পান্তা পানি গিলে।
খাওয়া শেষে…
রাজা জিগায় কিরে প্রজা
দিয়াছিস নুনের দাম?
এক প্রজা বলে হুজুর,
এটুকু নুনের দাম না দিলে
কি হয় পরিনাম।
রাজা বলে শোনো–
আমি যদি হুকুম দেই
মাগনা আনতে নুন,
নুন ওয়ালা নুন না দিলে
পেয়াদারা করবে খুন।
তাই বলেছি মূল্য দিতে
তাহলে হবে বেশ,
সৎ রাজা দেশে থাকলে
সুন্দর হবে দেশ।



