তোমার কাছে বলা যায় এমনসব কথা ঝুড়ি ভর্তি করে আজকাল ফেলে রাখি দো-ঘরের মাঝে,
মাথায় তুমি থাকা স্বত্বেও আজকাল অদ্ভুত সব চিন্তা এসে বাসা বাঁধে!
হটাৎ মটাৎ তোমাকে ভাববার ফাঁকে অদ্ভুতভাবে ভেবে বসি,
গাছের সমস্ত পাতাগুলো যদি বদলে যেতো হাজার টাকার নোটে?
তেমনটা হওয়ার নয় আমি জানি- হৃদয়ে উদারতা নিয়ে দরিদ্র শরীরে কেবল তোমারে ভালোবেসে পার করি, দিন-মাস-বছর,
এমনকি যুগান্তরও পার হয়ে যায় কখনো – সখনো আমার প্রেমের ভাবনা!
এসব তোমার বোঝার কথা নয়,কারণ – তোমার কাছে এই দরিদ্র প্রেম আই সিও তে থাকা অসহায় রোগিটির মতো নিতান্তই সাধারণ,
যার অপেক্ষা কেবল মৃত্যুর!
অথচ – আমার তোমাকে পাবার শখের কাছে তুচ্ছ লাগে,স্কুল পড়ুয়া বালকের সাইকেলে চড়ার শখ!
মাঝে মধ্যে তুমি পাশে আছো ভেবেই বলে ফেলি দু একটা দরকারী কথা!
যেমন,তুমি যে রঙের শার্ট পড়ে বিকেলে ঘুরতে বের হও,সেটাই আমার সবথেকে প্রিয় রঙ!
আজকাল আবার মধ্যরাতে ঘুৃম ভেঙে যাওয়ার অসুখ ধরে,
কখনো কখনো খাবার খেতে ভুলে যাই কিংবা প্রচন্ড মাথাব্যথা নিয়ে শুয়ে থাকি-
অথচ টাফনীল কিংবা মুড টার্ম আমার ঘরেই থাকে!
তোমার বাসার বেড়ালটার মতোই অবহেলিত জীবন আমার-
ভালোবাসো না জেনেও দু টো কাঁটার লোভে তোমার পায়ের কাছে বসে থাকি দিনরাত!




Thanks! 🖤😊
বাহ,অসাধারণ কবিতা আপু🫰
Thank you brother
খুবই সুন্দর!
ধন্যবাদ ভাইয়া
বাহহ,এইটা অনেক বেশি সুন্দর ছিলো আপু
ধন্যবাদ
ওয়াও,কি দারুন অনুভূতি 👌😍
Thanks
অনেক ভালো লাগলো আপু
তোমার বাসার বেড়ালটার মতোই অবহেলিত জীবন আমার-
ভালোবাসো না জেনেও দু টো কাঁটার লোভে তোমার পায়ের কাছে বসে থাকি দিনরাত!
লাইনটা অসাধারণ হয়েছে
জীবনের চরম সত্য, হয়তো তাই এত সুন্দর
এত কষ্ট পাও কেনো?
ইচ্ছে করেই
অনেক সুন্দর লিখেছেন আপু
ধন্যবাদ
প্রতিটা লাইন মনোমুগ্ধকর
অসংখ্য ধন্যবাদ ভাইয়া
Wow,best best
ধন্যবাদ 😊👈
সবাইকে অসংখ্য ধন্যবাদ
সুন্দর
Thanks
[8918]goto77 Official Login | Trusted Slot Site with Fast Payouts,goto77 provides a seamless experience for players seeking a trusted online casino in Malaysia. Get the apk download for easy access and enjoy fast payouts. Join now! visit: goto77
[4870]Sxtd – Link vào sxtd chính thức và hướng dẫn chơi baccarat,Truy cập sxtd để nhận link vào sxtd mới nhất. Hỗ trợ tải app sxtd nhanh chóng, hướng dẫn nạp tiền qua momo casino tiện lợi. Đăng ký trải nghiệm ngay hôm nay! visit: sxtd