দুই অক্ষরে নামটি আমার
সবাই বলে টাকা
বিশ্বের সবাই আমায় দিয়ে
ঘুরায় পেটের চাকা।
টাকা ছাড়া জীবন অচল
‘আমিই”হলাম সে
বলতে পারো আমাকে ছাড়া
বড় হইছে কে?
এই জগতে তাইতো আমার
এতো বেশি দাম
আমার জন্য গরিব-ধনী
ঝরায় দেহের ঘাম।
সর্বশেষে চিন্তা করে
পকেটে বাস করি
সময় থাকতে চেষ্টা করো
সবার পায়ে ধরি।
টাকা | রাশেদুজ্জামান রাসেল
1 Comment




বাহ