অনির্বাণ?
-হুমম বলো, অপর্ণা!
-…
-কি হলো? চুপ করে রইলে যে?
-কি বলবো বলো?
-তোমার যা ইচ্ছে!
-জানো অনির্বাণ? মাঝে মধ্যে তোমার দিকে তাকালে অবাক লাগে,
-কেনো বলো তো?
– এই যে, তুমি কত সহজেই আমাকে ছাড়া পার করো জীবন, কতশত প্রতিশ্রুতি ভেঙে আজ তুমি অন্য মানুষ! তোমাকে নিজের বলে দাবী করতে পারি না আজকাল, সবচেয়ে কষ্ট হয় তখন,যখন দেখি তুমি আমাকে ছাড়াই আনন্দ নিয়ে বাঁচো প্রতিদিন!
– এটাই নিয়তি অপর্ণা, এমন করেই বাঁচতে হয়, তাছাড়া ও মানুষটা খুউব ভালো!
– অনির্বাণ?
– বলো অপণা,
– অবাক হবো না দুঃখ পাবো বুঝতে পারছিনা, তুমি আমার সামনে অন্য নারীর প্রসংশা করছো? সে এতটাই বুঝি আগলে রাখে তোমাকে?
– হ্যা রাখে তো!
– একটা কথা জানতে বড্ড ইচ্ছে হয় অনির্বাণ,
– কি বলো?
– তার মধ্যে কি এমন ছিলো,যা আমার মধ্যে ছিলো না? কেনো ছেড়ে গেলে বলো?
– আজ আমাকে উঠতে হবে অপর্ণা, ও অপেক্ষা করছে!
– এড়িয়ে যাচ্ছ অনির্বাণ? আসলে, এড়িয়ে যাওয়া ছাড়া আর কিইবা পারবে তুমি? সেদিনও অমন বিশ্রী ভাবে এড়িয়ে গিয়ে প্রমাণ করেছিলে,পৃথিবীতে প্রেম আছে বটে,কিন্তু প্রেমিক পুরুষ নেই কোনো….
আফসোস কেবল এইটুকুই যে,এই চরম সত্যি জানা সত্বেও আমি তোমার নামে প্রেম পুষেছিলাম!
কাল্পনিক আলাপন | সুমাইয়া মুস্তাফা
লেখক ও গবেষক
19 কমেন্টস




বাহহ- কল্পনায়ও এত দারুন কথা বলা যায়??
ভালোবাসলে যায়
আফসোস কেবল এইটুকুই যে,এই চরম সত্যি জানা সত্বেও আমি তোমার নামে প্রেম পুষেছিলাম!🥺💔
হুমম,আফসোস করেও লাভ নেই🥺💔
বাহ,অসাধারণ কথোপকথন
Thanks a lot!✌️😊
কাউকে ভালোবাসলে দিনশেষে মানুষ একা
হুমম কারোর প্রতি অতিরিক্ত ভালোবাসা মানুষকে দিনশেষে নক্ষত্রের মতোন নিঃস্ব করে দেয়!😞💔
এতটাও ভালোবাসতে নেই আপু
হয়তোহ😅💔
দারুণ, দারুণ!
ধন্যবাদ ভাইয়া
সবাইকে অনেক অনেক ধন্যবাদ! ✌️😊👍
দুঃখের মিশ্রণ…..
হুমম, আমার সমস্ত দুঃখের মিশ্রণ
অনির্বাণ আর অপর্ণা কে আবার? এদেরকে তো আগে দেখিনি😑
আপনারে দেখতে কে বলেছে?😏
অসাধারণ সুন্দর লেখা…..
ধন্যবাদ