এই যে এ-তো এ-তো অবহেলা করেন
এ-তো এ-তো দুঃখ দেন
তাতে কি ভেবেছেন
আপনাকে ভুলে যাবো?
আপনাকে ভুলে যাওয়ার জন্য তো ভালোবাসিনি
আপনাকে ভালোবেসেছি
লক্ষ কোটি বছর ভালোবাসার জন্য!
আপনাকে ভালোবেসেছি
হৃদয় মাঝে সারা জনম সাজিয়ে রাখার জন্য!
আপনি হয়তো আমায় ভুলে গেছেন
ভুলে গেছেন সমস্ত স্মৃতি
পুরনো ডায়রির বিবর্ণ অক্ষর গুলোর মতো
আমার চিহ্ন টুকু শূন্যতায় ছুঁড়ে ফেলে দিয়েছেন!
হয়তো আমাকে ঢেকে দিয়েছেন মেঘের অন্তরালে
হয়তো আমার গল্প গুলো ভূমি চাপা দিয়েছেন
সমুদ্রের ওপারে
কিন্তু আপনার রেখে যাওয়া প্রতিটি কথামালা
সুনিপুণ ভাবে গেঁথে রেখেছি হিয়ার নিকুঞ্জবনে!



