অপেক্ষা জিনিসটা বড্ড ভয়ংকর, জানো তো?
অপেক্ষায় থাকতে থাকতে মানুষের মৃত্যু আসে – তবুও যেনো অপেক্ষা ফুরায় না!
এই যেমন ধরো- তোমার আসার অপেক্ষা, কী ভীষণ যন্ত্রণাদায়ক!
তোমার অপেক্ষায় থাকা সময়ে আমার বিরক্ত লাগে সবকিছু,
প্রিয় কোনো মুভি দেখতে ইচ্ছে করেনা,
প্রিয় নাটকের নাম ভুলে যাই-
প্রিয় কোনো উপন্যাসেও মন বসে না,
কেবল মাত্র তুমি ছাড়া আর কোনো প্রিয় মানুষও ভাল্লাগে না!
তোমার অপেক্ষায় মুহুর্ত কাটে বিষন্নতায়, বৃষ্টি আসে, মাথাব্যাথাও হয়,
মাঝে মধ্যে নিঃশ্বাস দ্রুত চলে;
পছন্দের গান কানের কাছে এলেও বিরক্ত লাগে,
কবিতা লিখতে ইচ্ছে হয়না,
কিটক্যাটের মতোন চকলেটও বিষাদ লাগে!
তোমার অপেক্ষায় থাকলে ঘড়ির কাটা আস্তে চলে,
সূর্য ডুবে যায়, তবুও যেনো সন্ধ্যা হয় না!
সময় ফুরিয়ে যায় আলোকবর্ষে, দিনলিপিতে যোগ হয় নতুন দিনের নাম,
কিন্তু আমার মুহুর্ত আটকে থাকে তোমার আসার পথে!
তুমি হয়তো পোড়াতে ভালোবাসো!
তাই- জেনে শুনেই এমন দেরি করে আসো, তাও শেষ প্রহরে!
এমন চোখে তাকাও যেনো,অপেক্ষা কোনো ক্রাইম, আর আমি কোনো অপরাধী!
বলছি- এতটা অপেক্ষায় না রাখলেও তো পারো?
অপেক্ষার অসুখ বড্ড ভয়ংকর, তুমি হয়তো অপেক্ষা করোনি-
তাই জানো না…
সত্যিকার অর্থে, অপেক্ষা মুলত ভয়ংকর অসুখের নাম!




দারুণ ও দারুণ!
Betnascional is fun. Just made a small deposit to play and I already had a couple of wins. You can test the waters with small amounts, which I find handy. See if you can win, just go here: betnascional
881betcom is a decent option if you’re looking for something new. They have a solid selection of games and the odds are pretty competitive. Give them a try! 881betcom
G88club, alright! This one’s got a good vibe going on. Feels like everyone’s just hanging out and having a good time. Join the club! Find it here: g88club