আহা রংধনু , কতোটা না দৃষ্টি নন্দন!
সৌন্দর্যের এক, অসাধারণ প্রতিফলন
জগতের এক , আশ্চর্য সেতু বন্ধন ।।
আমার এ জীবনে রংধনুর দেখা কি আর মেলবে
আকাশে কি আবার সাতটি রঙের রঙিন মিশ্রণ ঘটবে
বেগুনি, নীল আকাশি রঙের খেলা খেলবে
সবুজ , হলুদ , কমলা, লাল তার সাথে কি গিয়ে মিশবে?
আবার কবে বৃষ্টির দেখা মিলবে
ক্ষুদ্র ক্ষুদ্র পানি কনা ভেসে ভেসে বেড়াবে
জলকনায় সূর্যালোকের প্রতিফলন ঘটবে
বর্নালীতে ভাগ হয়ে আলোর বিচ্ছুরণ হবে
বৃষ্টির পরে আবার কবে আকাশ পরিস্কার রবে ?




ভালো লেখা
ধন্যবাদ