মহিব সাহেব…
যদি কখনো শুনতে পান,অনুভবে আপনাকে রেখে কেউ জীবনভর লিখে গেছে দুঃখের সংলাপ, কেমন লাগবে আপনার?
আপনার কি দুঃখ হবে তার জন্য? নাকি করুণা জন্মাবে একচিমটি?
আমার বড্ড জানতে ইচ্ছে হয়,জানেন?
এই যে এত বড় পৃথিবীতে, এত মানুষ থাকতেও, আপনাকে ভালোবেসে কেউ আক্ষেপ নিয়ে কাটিয়ে যায় জীবন, এই সংবাদে মুলত আপনার মন খারাপ হবে না?
নাকি সে খুব সাদামাটা একজন বলে এড়িয়ে যাবেন সন্তর্পণে?
মহিব সাহেব…
জানেন? যা আপনাকে বলতে পারিনি সাহস করে একটাবার,
সেই কথাই মুলত কবিতায় লিখি, গল্পে রুপ দেই, উপন্যাস রচনা করি,
অথচ – আপনাকে বলা হয় না, কি অদ্ভুত নিয়ম,তাইনা?
যদি কখনো শুনতে পান, অজ- পাড়া গাঁয়ের এক সামান্য জেলে কন্যা আপনাকে ভালোবাসে ভীষণ,
যার কোন গুন নেই, দেখার মতোন রুপও নেই,চেহারায় কোনো মায়া নেই, চোখে কোনো মাদকতা নেই,তাকালেও নেশা হয় না, শ্যামবরণ সেই মেয়েটি আপনার অনুমতি না নিয়েই আপনাকে ভালোবেসে ফেলেছে,
সত্যি করে বলুন তো? তখন কি বিরক্ত হবেন আপনি?
চোক কুঁচকে তাকাবেন, নাকি তাচ্ছিল্যের হাসি হেসে,আমার প্রেমকে পায়ে মাড়িয়ে চলে যাবেন নিজ গন্তব্যে,কোনো ভুবনমোহিনী মায়াবতীর কাছে?
মহিব সাহেব…
আপনি মানুন কিংবা না মানুন, এই শহরের এক বিষন্ন গাঙচিলটাও জানে-
ভালোবাসি আপনাকে মহিব, ভীষণ ভালোবাসি!
আপনাকে নাই বা পেলাম নিজের করে,তবুও আপনার অপেক্ষায় কেটে যাবে অনেকগুলো বসন্ত…
আমার কেবল একটাই দুঃখ,জানেন তো?
এই শহরে কত মানুষ কতকিছু পাবে, না চাইতেও কত মানুষ পেয়ে যাবে শখের মানুষ,
কেবল- আমার পাওয়া হবে না আপনাকে!
এই দুঃখ নিয়ে এককালে আমি সমুদ্রে চলে যাবো, আর ফিরবো না…
ফিরবো না…




মহিব সাহেব আপনার হোক