বাংলার বুকে আছে সেতো
ব্রহ্মপুত্র, সাগর কন্যা
আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনে
হচ্ছে দূর্যোগ বন্যা।
কখনো কখনো অতি খরা
আবার হয় অনাবৃষ্টি
অতিবৃষ্টিতে জলাবদ্ধতা হয়ে
লোকারন্যে বাধা সৃষ্টি।
প্রলয়কারী নানান বেশে
সিডর যখন আসে
ধ্বংসস্তূপ বিপর্যস্ত হয় সব
ধরনীর চারিপাশে।
জলোচ্ছলে জলোচ্ছ্বাস আর
টর্নেডোর কথাই বলি
আশার পথকে নিরাশ করে
ভেঙে দেয় অলি-গলি।
ভূমিকম্পের করাল গ্রাস আর
ভয়ংকর সেই আয়লা
মানব মননে জ্বালায় অগ্নি
করে দেয় কালো কয়লা।
হেরিকেন নামের ভয়াভহ কান্ড
রেশমা ও নার্গিসের সাথে
চলার পথকে আঘাত করে
জীবনের দুর্গম পথে।
তিথলী এনেছে গতিবেগ হাওয়া
ভয়ংকর সীমার হয়ে
আকাশ পাতাল কাপছিলো যেন
আতঙ্ক মহাসেনের ভয়ে।
অবশেষে বিষাক্ত নাগ হয়ে
দুই বাংলায় আগমনী
জীবন নিয়ে করলো খেলা
সর্বনাশা ঘূর্ণিঝড় ফনি।



