চেহারায় যত্ন লেখা থাকে না ছেলে- যত্ন থাকে প্রেমে!
সৌন্দর্য নেশার মতোন, ঘোর কেটে গেলে সৌন্দর্য মূল্যহীন!
যেমন সৌন্দর্য ছাড়াও মায়ের যত্ন মায়ের মতোনই লাগে!
নোংরা আঁচলেও স্বস্তি মেলে…
যেমন স্বস্তি মেলে প্রেমে,যত্নে,আদরে!
মানুষও হতে পারে নদীর মতোন,শান্ত – সু নিবিড় বটের মতোন!
তুমি মানুষ খুঁজো ছেলে, যত্ন খুঁজো, প্রেম খুঁজো,
কেবল সৌন্দর্য খুঁজো না!
সৌন্দর্যে তোমার মাদকতা মিলবে,শান্তি মিলবে না!
মনে রেখো, সুশ্রী মুখের চাইতে মায়াবী মুখ বেশি দামী!
শেষ অবধি থাকে না কিছুই- বয়স, যৌবন, আগুন বরন চেহারাতেও ভাটির মতোন টান লাগে, চামড়া কুঁচকে যায়, সৌন্দর্যও হারায়, খুউব বেশি সময়ের ব্যবধানে নয়!
তাই বলছি, রুপ না খুঁজে এবার মায়া খুঁজো!
যে স্পর্শে যত্ন মেলে,সে হাতটাই বেছে নাও,জীবনে কেবল যত্ন প্রয়োজন!
সৌন্দর্যে তুমি সব পাবে ছেলে,কেবল আমায় পাবে না!
আমি কেবল যত্ন করতে জানি,আগলে রাখতে জানি, জ্বর হলে জটপট্টি দিতে জানি,
মন খারাপে স্বান্তনা দিতে জানি,
সৌন্দর্যের গুণ আমার নেই, কখনো যদি সৌন্দর্য না খুঁজে প্রেম খুঁজো?
তবেই তুমি যত্ন পাবে, তবেই পাবে প্রেম!
নশ্বর এ পৃথিবীতে শেষ অবধি টিকে থাকবে এই অবিনশ্বর প্রেম!
সৌন্দর্য হারিয়ে গেলেও মানুষ ভালোবাসতে ভুলবে না!
তিনবেলা খাবারের মতোন নিয়ম করে মানুষ ভালোবাসবে!



