পাখির ঠোঁটেও শিষ লেগে থাকে
সমুদ্রে বাজে গান;
ঝাউয়ের বাগান পিছু ফেলে এসে
প্রণিপাতে সারি স্নান।
তবে যে বললে, তোমার চোখেও
মুদে আছে পৃথিবীটা;
জানাও, সেখানে আছে কি আকাশ
নীল ভ্রম পরিহিতা?
বিভ্রম থেকে বিভ্রমে ফিরে
আমিও দেখেছি একা;
মেঘপালকের সোঁদা অক্ষরে
বিরহী বিষাদ রেখা।
কিছু গাঢ় কথা, ছিলো কি আমারও
তোমারও কি কিছু গান?
ছন্দে, শ্রাবণে- ভেজা গ্রামোফোনে
অস্ফুট- আনচান!



