তুমি যদি মমতাজ হও
আমি শাজাহান,
তৈরি করে তাজমহল
দিব তার প্রমান।
তুমি রজকিনী হলে
আমি চণ্ডিদাস,
শুকনা পুকুরে ফেলে বরশি
বাইবো বারোমাস।
তুমি যদি শিরি হও
আমি তার ফরহাদ,
পাথর কেটে করব রাস্তা
ভরিব বুকের খাদ।
তুমি যদি লাইলি হও
আমি মজনু রাতের,
গ্রীষ্মে গায়ের হাওয়া হব
পোশাক হব শীতের।
তুমি যদি পার্বতী হও
আমি দেবদাস-এর মতন,
মুক্তা সদৃশ ঝিনুক তুমি
তোমায় করিব যতন।
তুমি হলে ডেলার মতো
আমি সেই জীম,
হৃদয় তোমার তুষার কনা
আমার হৃদয় হীম।
এই ভাবেতে সারা জীবন
থাকিও এই ঘরে,
হাসি কান্না ভালোবেসে
সুখের সংসারে।



