পৃথিবীর সূচনালগ্ন হতে আসিল
কত বিধান জাতি বর্ণ ধর্ম।
আসিল কত গ্রন্থ কেতাব যুগাবতার
আসিল মানুষের কত কর্ম।
সত্য যুগ, ত্রেতা যুগ, কলি যুগে
আসিল কত বাণী।
যযুবেদ, সামবেদ, অথর্ববেদ, বাইবেল ত্রিপিটক,
শুধু ছিল না কোরানখানি।
এসবেই যদি মন:পুত হতো বিধাতার
সকল গুণের নাম।
প্রয়োজন ছিল না কলিযুগে
পাঠাইতে স্বয়ংসম্পূর্ণ ইসলাম।
মানুষের প্রয়োজনে বিধাতা পাঠিয়েছে
দেবতা অবতার নবী ও রাসূল।
সেই মানুষ ই করেছে অমান্য দেবতা,
স্রষ্টাকে বুজিয়াছে ভুল।
বুদ্ধ ব্রহ্মা কৃষ্ণ রাম বিষ্ণু এসব
এসেছে মানুষের তরে,
আদম দাউদ, ঈসা-মুসা, নূহ- ইউনুস
ডাকিয়াছে জনম ভরে।
সবারই ডাকে প্রভু দিয়াছে সারা।
কেউ পেয়েছে পরমের সন্ধান, আবার
কেউ হয়েছে দিশেহারা।
তাইতো আল্লাহ পাঠিয়েছে শান্তি
দিয়াছে ইসলাম।
সাথে পাঠিয়েছে শ্রেষ্ঠ রাসূল,
মোহাম্মদ তার নাম।
সকল জাতির সকল জ্ঞান, সকলের সমন্বয়
বিশ্বব্যাপি তাই হয়েছে ইসলামের বিজয়।
ধর্মের জয় | সোহাগ রানা
www.wipoka.com
Leave a Comment



