কেউ অন্তত প্রতিশ্রুতিবদ্ধ হোক- থেকে যাবে শেষ অবধি!
তার জন্য আমি কিনে রেখে দিবো, একজন্মের জমিয়ে রাখা কয়েকশ বসন্তের দিন!
কেউ অন্তত কথা দিক- ভালো রাখবে চরম দুর্ভিক্ষের দিনেও!
তবে তার জন্য আমি আঁচল পেতে ভিক্ষে চাইবো,দু মুঠো ভাতের দাম!
কেউ অন্তত আমার জন্য হোক- এই প্রজন্মের হেলাল হাফিজ!
কথা দিচ্ছি – হেলেনের মতো আমি ছেড়ে যাবো না দুঃখ দিয়ে,একলা করে!
একলা ঘরে আক্ষেপ নিয়ে আমার জন্য লিখতে হবে না তার ” আহত কবিতার লাইন”!
কেউ অন্তত ফিরে আসুক – চিরন্তন সত্য হয়ে শেষবেলায়!
থেকে যাবো আমিও, মন খারাপের সন্ধ্যায় হাতের কাছে এগিয়ে দিবো এককাপ লেবু – চা!
কেউ অন্তত এমন ভাবুক- কবর ব্যতিত আমার ঘরের পরে তার আর কোনো আশ্রয়ই নেই!
তার জন্য আমি বিছিয়ে রাখবো- তাহাজ্জুদ এর জায়নামাজ!



